লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

আবর্জনার নরক গুলজার থেকে মুক্তি পাচ্ছে ব্রাহ্মণবাড়িয়াবাসী? এবার অ্যাকশনে ডিসি-পৌর প্রশাসক!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শেখ সাদী সুমন জেলা, প্রতিনিধী ব্রাহ্মণবাড়িয়াঃ

ডেঙ্গুর প্রাদুর্ভাব থেকে জনজীবন সুরক্ষিত রাখতে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক পরিসরে মশক নিধন,  লার্ভা ধ্বংস ও বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। জেলা প্রশাসন ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে শনিবার (৬ জুন) সকালে পৌর শহরে এই ক্রাশ প্রোগ্রামের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​অভিযান শুরুর পাশাপাশি জেলা শহরের দীর্ঘদিনের আলোচিত ও জনভোগান্তির অন্যতম কারণ ‘টাউন খাল’ এবং ছয়বাড়িয়া-আমিনপুর এলাকার ‘ময়লা ডাম্পিং স্টেশন’ পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। এ সময় তিনি ডাম্পিং স্টেশনটি দ্রুত অন্যত্র স্থানান্তরের জন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানোর আশ্বাস দেন।

​প্রতি শনিবারে চলবে বিশেষ 'ক্রাশ প্রোগ্রাম'

​জানা গেছে, ডেঙ্গু প্রতিরোধে এখন থেকে প্রতি শনিবার বিশেষ কর্মসূচি পরিচালনা করা হবে। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রতিটি ওয়ার্ড এবং জেলার প্রতিটি ইউনিয়ন পর্যায়ে ফগার মেশিনের মাধ্যমে মশার ওষুধ ছিটানো এবং লার্ভা ধ্বংসের কাজ চলবে। উদ্বোধনী অভিযানের অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েন্টে জমে থাকা পানি অপসারণ, ময়লা-আবর্জনা পরিষ্কার এবং মশার প্রজননস্থল ধ্বংস করা হয়।

সার্বিক কর্মসূচি বাস্তবায়নে মাঠে থেকে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রশাসক (উপসচিব) শরিফুল ইসলাম।

​ডাম্পিং স্টেশন সরানোর আশ্বাস: স্বস্তিতে এলাকাবাসী

​শহরের ঐতিহ্যবাহী টাউনখাল ও ছয়বাড়িয়া এলাকার ময়লা ডাম্পিং স্টেশন পরিদর্শনের সময় জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের ক্ষোভ ও দাবির বিষয়টি শোনেন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই ডাম্পিং স্টেশনের কারণে পরিবেশ ও জনস্বাস্থ্যের তীব্র ঝুঁকি তৈরি হচ্ছিল, যা নিয়ে বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রচারিত হয়।

​পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন:

​"ছয়বাড়িয়া-আমিনপুর এলাকার ডাম্পিং স্টেশনের নির্ধারিত স্থানে আপাতত দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ করা হবে। একই সাথে বর্তমান ডাম্পিং স্টেশনটি এই জনবহুল এলাকা থেকে অন্যত্র স্থানান্তরের বিষয়ে সরকারের কাছে একটি সুনির্দিষ্ট প্রস্তাবনা পাঠানো হবে।"

​নাগরিকদের প্রতি জরুরি তিন নির্দেশনা

​অভিযান চলাকালে প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু মোকাবিলায় নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়। বিশেষ করে তিনটি বিষয়ের ওপর জোর দেওয়া হয়েছে:

১. বসতবাড়ির আঙিনা, ছাদ ও আশপাশ নিজেদের দায়িত্বে নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
২. ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, এসি বা ফ্রিজের নিচে কোনোভাবেই ৩ দিনের বেশি পানি জমতে দেওয়া যাবে না।
৩. ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে দিন কিংবা রাত—সব সময়ই মশারি ব্যবহার করতে হবে।
​উপস্থিত ছিলেন যারা

​অভিযান ও পরিদর্শনকালে জেলা প্রশাসকের সাথে আরও উপস্থিত ছিলেন— অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, প্রধান প্রকৌশলী কাউছার আহমেদ, ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক মফিজুর রহমান লিমন, তরী বাংলাদেশের আহ্বায়ক শামীম আহমেদ, সদস্য সোহেল রানা ভূঁইয়াসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মীবৃন্দ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2