লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

টেকনাফ সীমান্তে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী-শিশুসহ উদ্ধার:৮

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মতিউল  ইসলাম (কক্সবাজার)

কক্সবাজারের টেকনাফ উপজেলাধীন বাহারছড়া ইউপিস্থ জুম্মা পাড়ার গহীন পাহাড়ের পাদদেশে অভিযান চালিয়ে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে জিম্মি রাখা নারী ও শিশুসহ ৮ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্টগার্ড ও নৌবাহিনী।

তথ্যটি জানিয়েছেন, কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক। বুধবার (১ অক্টোবর) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, কিছু নারী ও শিশুকে সাগর পথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে টেকনাফের বাহারছড়া জুম্মা পাড়ার পাহাড়ের গভীরে বন্দি রাখা হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ৩০ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করা হয়।’

অভিযানের সময় কোস্টগার্ড ও নৌবাহিনীর সদস্যরা পাচারকারীদের গোপন আস্তানায় অভিযান চালিয়ে ৮ জন নারী ও শিশু উদ্ধার করতে সক্ষম হন। তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, ‘মানব পাচার রোধে কোস্টগার্ড ও নৌবাহিনী গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রাখবে। যারা পালিয়ে গেছে, তাদের গ্রেপ্তারের জন্য তৎপরতা জোরদার করা হয়েছে।’

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2