লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সালথায় গণ অধিকার পরিষদের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: মো: রাকিবুল ইসলাম ,

ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের উদ্যোগে ফরিদপুরের সালথায় দোয়া ও ইফতার মাহফিল এবং যুব অধিকার পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে সালথা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা গণ অধিকার পরিষদের অর্থ সম্পাদক ফিরোজ শেখের সভাপতিত্বে ও উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আবুল কাশেম ইমরানের সঞ্চালনায় দোয়া ও ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মো.আছাদ মাতুব্বর, উপজেলা যুবদল নেতা এনায়েত হোসেন, কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সহ সভাপতি হারুনার রশীদ, জেলা যুবঅধিকার পরিষদের সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক বাইজিদ হোসেন বিপুল, জেলা শ্রমিক অধিকার পরিষদের সভাপতি জুয়েল ভান্ডারী প্রমুখ। 

এছাড়াও সালথা উপজেলা গণঅধিকার পরিষদ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের উন্নয়নে, দূর্নীতি সহ সকল অনিয়ম বন্ধে বিএনপি ও গণ অধিকার পরিষদ একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। 

এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা করে এবং গণ অধিকার পরিষদের সভাপতি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নূরের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2