লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

শ্রীপুরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বাধা প্রাদান কারীকে পিটিয়ে হত্যা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মোঃ নাজিম উদ্দিন 

গাজীপুরের শ্রীপুরে প্রকাশ্যে মাদক ব্যবসায় বাধা দেওয়ায় আকরাম হোসেন (৪২) নামে এক রাজমিস্ত্রিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় মাদককারবারি চক্রের বিরুদ্ধে। গত শনিবার বরমী ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় বর্বরোচিত এই হামলার শিকার হওয়ার তিন দিন পর সোমবার (২ মার্চ) বিকেলে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আকরাম হোসেন ঐ গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরমী ইউনিয়নের ঢুলিপাড়া এলাকায় দীর্ঘদিন ধরে মারজিনা নামে এক নারী ও তার সহযোগীরা মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন। রাজমিস্ত্রি আকরাম হোসেন প্রায়ই তাদের এই অনৈতিক কাজে বাধা দিতেন এবং এলাকায় মাদক বিক্রি করতে নিষেধ করতেন। গত শনিবার কয়েকজন মাদকসেবী মাদক কিনে নিয়ে যাওয়ার সময় আকরাম তাদের ধমক দিলে বাকবিতন্ডা শুরু হয়। একপর্যায়ে মারজিনা ও তার সহযোগী শুভসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আকরামের ওপর ঝাঁপিয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের মতে, মাদককারবারি শুভ লোহার রড দিয়ে আকরামের মাথায় সজোরে আঘাত করলে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

নিহতের ভাই আবু বক্কর সিদ্দিক জানান, গুরুতর আহত অবস্থায় আকরামকে প্রথমে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকায় স্থানান্তর করা হয়, যেখানে সোমবার বিকেলে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। নিহতের মেয়ে নাজমিন আক্তার আহজারি করে বলেন, তার বাবাকে তিন দফায় পিটানো হয়েছে। প্রথম দফায় হামলার সময় ৯৯৯-এ কল করে পুলিশের সহযোগিতা চাইলেও সময়মতো পুলিশ আসেনি বলে তিনি অভিযোগ করেন। তিনি তার বাবার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি দাবি করেছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ জানান, মারধরের ঘটনায় আগে একটি লিখিত অভিযোগ পাওয়া গিয়েছিল, যা এখন হত্যা মামলায় রূপান্তরিত হয়েছে। পুলিশি অবহেলার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ঘটনার পর থেকেই অভিযুক্তরা এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করছেন। এলাকায় মাদক কারবারিদের দৌরাত্ম্য বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে বলেও তিনি দাবি করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2