লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

চট্টগ্রামের বে-টার্মিনাল এলাকা থেকে প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রাম নগরীর বেটার্মিনাল এলাকায় রহস্যজনকভাবে শামিম মাশুদ খান (২৬) নামে এক প্রকৌশল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শামিম আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (AIUB)-এর কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি পরিবারের সঙ্গে নগরীর চান্দগাঁও আবাসিক এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

রবিবার (১৯ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে বেটার্মিনাল এলাকার একটি নির্জন স্থানে শামিমের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা হালিশহর থানায় খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরবর্তীতে বিষয়টি প্রশাসনিক এখতিয়ার অনুযায়ী বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বন্দর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম জানান, “মরদেহ উদ্ধারের সময় শামিমের শরীরে আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি সড়ক দুর্ঘটনা হতে পারে। তবে হত্যাকাণ্ডের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “নিহতের শরীর থেকে রক্তক্ষরণের চিহ্ন ছিল। কীভাবে তিনি বেটার্মিনাল এলাকায় এলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাস্থল থেকে একটি মোবাইল ফোন ও ব্যাগ উদ্ধার করা হয়েছে।”

নিহতের এক সহপাঠী জানান, শামিম শনিবার রাতে বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম শহরের একটি রেস্টুরেন্টে দেখা করেছিলেন। এরপর থেকে তার মোবাইল বন্ধ পাওয়া যায়। পরিবারের সদস্যরা সারা রাত যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি।

রবিবার দুপুরে তার মরদেহ উদ্ধারের খবর পেয়ে পরিবার চমেক হাসপাতালে ছুটে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হালিশহর থানার ওসি (তদন্ত) বলেন, “ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রয়োজনে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হবে।”

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত শামিমের পরিবার খুলনা জেলার দিঘলিয়া উপজেলার বাসিন্দা। পিতা আবদুল মান্নান খান একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। পরিবারের একাধিক সদস্য বলেছেন, শামিম শান্ত-স্বভাবের ছেলে ছিলেন, কারও সঙ্গে তার কোনো বিরোধ ছিল না।

এ ঘটনায় বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বলছে, তদন্ত শেষে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2