লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

গোবিন্দগঞ্জে ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে কষ্টি পাথর সদৃশ মূর্তি উদ্ধার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধাঃ মাহমুদুল হাবিব রিপন
‎গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ভাংরি ব্যবসায়ীর বাড়ি থেকে প্রায় ৫ কেজি ওজনের কষ্টি পাথর সদৃশ একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।

‎শনিবার (৩০ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের ফকিরগঞ্জ গ্রামের বাসিন্দা হামেদ আলীর ছেলে রেজাউল করিমের বসতবাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই আখতারুজ্জামান ও আনসোপ আলীর নেতৃত্বে ফোর্স মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে অভিযানের খবর পেয়ে অভিযুক্ত রেজাউল করিম বাড়ির পেছন দিক দিয়ে পালিয়ে যায়, ফলে তাকে আটক করা সম্ভব হয়নি।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল করিম দীর্ঘদিন ধরে ভাংরি ব্যবসার আড়ালে চোরাই কষ্টি পাথরের ব্যবসার সঙ্গে যুক্ত। সে একটি সংঘবদ্ধ চোরাচালান চক্রের সদস্য। সম্প্রতি মূর্তির টাকার ভাগ নিয়ে চক্রের ভেতরে বিরোধ সৃষ্টি হলে বিষয়টি ফাঁস হয়ে যায়। ধারণা করা হচ্ছে, প্রতিপক্ষের সূত্রেই পুলিশ এ সংবাদের ভিত্তিতে অভিযান চালায়।

‎গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, উদ্ধারকৃত মূর্তিটি কষ্টি পাথরের মতো হলেও এর প্রকৃত গুণাগুণ নির্ধারণে প্রত্নতত্ত্ব বিশেষজ্ঞের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2