লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

চট্টগ্রাম নগরে ২৮০ কোচিং সেন্টারের ট্রেড লাইসেন্স নেই : চসিক মেয়র

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

চট্টগ্রামঃ এনামুল হক রাশেদী, 

চট্টগ্রাম নগরে প্রায় ৪০০ কোচিং সেন্টার রয়েছে। তবে এর মধ্যে মাত্র ১২০টির ট্রেড লাইসেন্স রয়েছে। বাকি ২৮০ কোচিং সেন্টার ট্রেড লাইসেন্স ছাড়াই ব্যবসা পরিচালনা করছে। তাই এগুলোকে নীতিমালা ও ট্রেড লাইসেন্সের আওতায় আনার ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। 

গতকাল বুধবার সিটি করপোরেশন কার্যালয়ে দৃশ্যদূষণ প্রতিরোধ ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ ঘোষণা দেন। মেয়র বলেন, অনুমতিহীন পোস্টার, ব্যানার, ফেস্টুন ও সাইনবোর্ডে নগরীর সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি সিটি করপোরেশনের রাজস্বও ক্ষতিগ্রস্ত হচ্ছে। কোচিং সেন্টার যেহেতু প্রতিষ্ঠিত ব্যবসা খাত, তাই নিয়ম-কানুন মেনে চলা তাদের জন্য বাধ্যতামূলক।

তিনি আরও বলেন, চকবাজারকে শিক্ষাপ্রতিষ্ঠানসমৃদ্ধ ক্লিন, গ্রিন অ্যান্ড হেলদি জোনে রূপান্তর করা হবে। যত্রতত্র পোস্টার-ব্যানার বন্ধ করে নিয়ম মেনে ডিজিটাল বোর্ড বা এলইডি স্ক্রিনে বিজ্ঞাপন প্রচারের ব্যবস্থা করা হবে। এতে নগরের সৌন্দর্য অক্ষুণ্ন থাকবে এবং ব্যবসায়ীরাও আইনসংগতভাবে প্রচার করতে পারবেন।

মেয়র নাগরিকদের সহযোগিতার ওপর জোর দিয়ে বলেন, শহর পরিচ্ছন্ন রাখতে হলে সবাইকে দায়িত্বশীল হতে হবে। যারা এখনও ট্রেড লাইসেন্স নেননি তারা দ্রুত নিন এবং যাদের নবায়ন হয়নি তারা নবায়ন করুন।

সভায় সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তারা জানান, নগরের কোচিং সেন্টারগুলোর প্রায় ৮০ শতাংশ অনুমতি ছাড়াই বিজ্ঞাপন ও পোস্টার ঝুলিয়ে রাখছে। মাত্র ২০ শতাংশ প্রতিষ্ঠান বিজ্ঞাপনের অনুমতি নেয়। এতে বিপুল রাজস্ব হারাচ্ছে সিটি করপোরেশন। অথচ একটি সাইনবোর্ডের জন্য মাত্র এক-দুই হাজার টাকা কর দিলেই হতো। এ অনিয়ম বন্ধে সংশ্লিষ্টদের সচেতনতা ও সহযোগিতা প্রয়োজন।

সভায় প্রধান রাজস্ব কর্মকর্তা এস এম সরওয়ার কামাল, রাজস্ব কর্মকর্তা সাব্বির রহমান সানি, চট্টগ্রাম কোচিং অ্যাসোসিয়েশনের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক আবদুর রউফ সোহেল, নগরের বিভিন্ন কোচিং সেন্টারের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2