লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

শ্রীপুরে পারিবারিক কলহে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা: স্বামীসহ তিনজন গ্রেফতার।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: মোঃ নাজিম উদ্দিন

গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে পোশাক শ্রমিক স্ত্রী রুমা আক্তারকে (৩২) ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি স্বামী রতন মিয়াসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতারকৃতদের মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে।

শ্রীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাফর আলী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন—নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের মরম আলীর ছেলে এবং নিহতের স্বামী রতন মিয়া (৪৮), তার প্রথম স্ত্রী আনোয়ারা খাতুন (৪৫) এবং তাদের মেয়ে রুনা আক্তার (২০)।

র‌্যাব সূত্র জানায়, ঘটনার পর আসামিদের গ্রেফতারে র‌্যাব-১ (গাজীপুর), র‌্যাব-৯ (সুনামগঞ্জ) ও র‌্যাব-১৪ (ময়মনসিংহ) যৌথ অভিযান শুরু করে। এর অংশ হিসেবে রোববার (৮ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার জুবিলী এলাকা থেকে প্রধান আসামি রতন মিয়াকে গ্রেফতার করা হয়। পরদিন সোমবার (৯ মার্চ) দুপুর সোয়া ১টার দিকে নেত্রকোনা সদর উপজেলার মহাদেবপুর গ্রাম থেকে তার সহযোগী আনোয়ারা খাতুন ও রুনা আক্তারকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সোমবার রাতে তাদের শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়।

র‌্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) শাহ আলম জানান, গত শুক্রবার (৬ মার্চ) বিকেল ৩টার দিকে রুমা আক্তার নতুন কাপড় দিয়ে জামা বানানোর জন্য তার ভাড়া বাসার পাশের একটি বাসায় যান। সেখান থেকে ফেরার পথে চন্নাপাড়া এলাকায় রুনা আক্তারের ভাড়া বাসার গেইটের সামনে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে রতন মিয়া, আনোয়ারা খাতুন ও রুনা আক্তার তার পথরোধ করে। একপর্যায়ে রতন মিয়া রুমা আক্তারের পিঠের বাম পাশে ছুরিকাঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে শনিবার (৭ মার্চ) শ্রীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা রুমা আক্তারকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‌্যাব।

নিহত রুমা আক্তার নেত্রকোনা সদর উপজেলার জয়নগর গ্রামের সাহেব আলীর মেয়ে। প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর প্রায় তিন বছর আগে তিনি রতন মিয়াকে বিয়ে করেন। স্বামী ও তিন সন্তানকে নিয়ে তিনি শ্রীপুর পৌরসভার চন্নাপাড়া এলাকায় ইব্রাহিম খলিলের বাড়িতে ভাড়া থাকতেন এবং স্থানীয় একটি পোশাক কারখানায় কাজ করতেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2