মোঃ ওমর ফারুক স্টাফ রিপোর্টার :
চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড , আকবর শাহ, পাহাড়তলী আংশিক সংসদীয় আসনে বিএনপি ঘোষিত প্রার্থী পরিবর্তন ও লায়ন আসলাম চৌধুরী এফসিএ এর নাম ঘোষণার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বিভিন্ন এলাকায় টায়ার জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিক্ষুদ্ধ নেতাকর্মীরা। ৩ নভেম্বর ২০২৫ ইং সোমবার সন্ধ্যায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রেস কনফারেন্সের মাধ্যমে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড, আকবর শাহ,পাহাড়তলী আংশিক সংসদীয় আসনে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাউদ্দিনকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে ঘোষণা দিলে সন্ধ্যা ৭ টায় তা মেনে নিতে না পেরে সীতাকুণ্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের অগনিত নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে এবং গাছের গুঁড়ি ফেলে বেড়ীকেট দেয়।
সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব সাহাব উদ্দিন রাজু দৈনিক ভোরের কথা কে বলেন, বিক্ষুদ্ধ নেতাকর্মীদের দাবি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএ বিএনপির রাজনীতি করতে গিয়ে দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দলন পিড়ন নির্যাতনের মধ্যে পিছ পা না হয়ে তিনি দলীয় নেতা কর্মীদের পাশে থেকে সার্বিক সহযোগিতা দিয়ে গেছেন এবং বিএনপির রাজনীতিকে চাঙ্গা রেখেছেন।
আওয়ামী ফ্যাসিবাদী সরকার ও দলীয় স্বার্থান্বেষী মহলের রোষানলে পড়ে দীর্ঘ ৯ বছর কারান্তরীণ ছিলেন। ব্যাবসায়িক জীবনের সমস্ত অর্জিত অর্থ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পিছনে বিলিয়ে দিয়েছেন। এমন একজন জননেতাকে মনোনয়ন বঞ্চিত করায় আমরা বিএনপির নেতা কর্মীরা তা মেনে নিতে পারছিনা । এজন্য আমরা এবং আমাদের নেতা কর্মীরা বিএনপি ঘোষিত প্রার্থীর নাম পরিবর্তন ও আসলাম চৌধুরী এফসিএ এর নাম ঘোষণার দাবিতে ভাটিয়ারী ইউনিয়ন সহ সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করে রোড বেড়ীকেট দেয়।মূল কথা হলো সীতাকুণ্ড সংসদীয় আসনে নমিনেশনের জন্য আসলাম চৌধুরী এফসিএ একমাত্র যোগ্য ব্যক্তি।
চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য ও সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর বলেন, দীর্ঘ ৮ বছর ৮ মাস ৫ দিন হাসিনা ও স্বৈরাচার বিরোধী আন্দোলন করতে গিয়ে প্রায় ফ্যাসিস্ট শেখ হাসিনা ও স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের রোষানলে পড়ে ৯ বছর কারাবন্দী থেকে সোনালী জীবন অতিবাহিত করেন , অনেক নির্যাতন ভোগ করেন। এতকিছুর পর বর্তমানে এমন সময়ে আপামর জনসাধারণের হৃদয়ের নেতা আসলাম চৌধুরী এফসিএকে নমিনেশন বঞ্চিত করা হলো ,এটা আমরা বিএনপির নেতা কর্মীরা কোন ভাবে মেনে নিতে পারছিনা। আমরা সীতাকুণ্ডের বিএনপি নেতা কর্মীরা এবং সর্বস্তরের জনসাধারণ নমিনেশনের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির হাইকমান্ডের নিকট বিনীত ভাবে আবেদন করছি যে চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে বিএনপি ঘোষিত নমিনেশন পুনর্বিবেচনা করে লায়ন মোঃ আসলাম চৌধুরী এফসিএকে নমিনেশন দেয়া হোক।
জাতীয় ভাবে ২৮১ এবং চট্টগ্রাম এর দিক থেকে চট্টগ্রাম -আসনে আসলাম চৌধুরী এফসিএ বিএনপির একমাত্র যোগ্য প্রার্থী,ধানের শীষ প্রতীকে নমিনেশন উনাকেই দিতে হবে। সীতাকুণ্ডের মাটি ও গণ মানুষের নেতা আমার ও সর্বস্তরের বিএনপি নেতা কর্মীদের প্রানের রাজনৈতিক অভিভাবক জননেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ।সীতাকুণ্ড উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ সাকিল দৈনিক ইনফো বাংলাকে বলেন, সীতাকুণ্ডের মাটি আসলাম চৌধুরীর ঘাঁটি। আসলাম চৌধুরীর বিকল্প শুধু আসলাম চৌধুরী। আমরা ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসাবে চট্টগ্রাম -৪ আসনে লায়ন আসলাম চৌধুরী এফসিএকে দেখতে চাই। বিএপি ঘোষিত নমিনেশন বাতিল করে বিএনপি থেকে আসলাম চৌধুরীকে চট্টগ্রাম -৪ আসনে নমিনেশন দেয়ার দাবিতে সোমবার সন্ধ্যা ৭ টায় বিএনপি নেতা কর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে।
যা ৫ ঘন্টা স্থায়ী হয়। অবশেষে রাত এগারোটায় উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন এক প্রেস ব্রিফিংয়ে ঘোষণা দিয়ে বলেন বিনা নোটিশে আপনারা রাজ পথ অবরোধ করেছেন, কেনো করেছেন আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিক জননেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ কে বিএনপি চট্টগ্রাম -৪ সীতাকুণ্ড সংসদীয় আসনে মনোনয়ন দেয়া হবে কিন্তু দল আসলাম চৌধুরী এফসিএকে মনোনয়ন বঞ্চিত করেছে। আসলাম চৌধুরী দলের জন্য নির্যাতনের শিকার হয়েছেন , অসম্ভব ত্যাগ স্বীকার করেছেন। জীবনের নয়টি বছর বিএনপির রাজনীতি করার কারনে কারাগারেই অতিবাহিত করেছেন।
দল আমাদেরকে হতাশ করেছে। নিজ নিজ দায়িত্বে আপনারা বিএনপির নেতাকর্মীরা প্রিয় নেতা আসলাম চৌধুরী এফসিএকে বিএনপির একক প্রার্থী হিসাবে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন দেওয়ার দাবিতে দীর্ঘ সময় রাজপথ অবরোধ করেছেন। এখন আপনারা অবরোধ ভেঙে দিয়ে বাড়ি ঘরে চলে যান। সময় আছে।
আগামীকাল মিটিং আছে। মিটিং থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।আমাদের নেতা আসলাম চৌধুরী এফসিএকে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য পদে চট্টগ্রাম-৪ আসনে মনোনয়ন না দিলে আরো বৃহত্তর আন্দোলনের ডাক দেবো। নিজ দল বিএনপি থেকে চট্টগ্রাম -৪ আসনে নমিনেশন না পাওয়ায় ক্ষোভে বিএনপির সমস্ত পদ পদবী থেকে পদত্যাগ করেছেন এমন একটি প্রচার পত্র ফেইসবুকে প্রচার হলে এ বিষয়ে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ মোরসালিন এক বিবৃতিতে জানান,এটা জননেতা লায়ন মোঃ আসলাম চৌধুরীর বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। যা সত্য নয় ।এনিয়ে কেউ বিভ্রান্ত হবেন না।
এ জাতীয় আরো খবর...