লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

বান্দরবানে COP30 সম্মেলনকে সামনে রেখে আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

প্রতিনিধিঃ দীপংকর মল্লিক ,বান্দরবান



আসন্ন COP30 আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের প্রেক্ষাপটে বান্দরবানে অনুষ্ঠিত হয়েছে এক গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংলাপ। স্থানীয় জনগণের অভিজ্ঞতা, দাবি ও প্রস্তাবনা তুলে ধরার মাধ্যমে বৈশ্বিক জলবায়ু আলোচনায় বাংলাদেশের প্রতিনিধিত্বকে আরও শক্তিশালী করতেই এ আয়োজন।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বান্দরবান পৌরসভার কনফারেন্স হলে COP 30 Road to Belem: Climate Action এ জনগণের কণ্ঠস্বর কপ৩০ সম্মেলনের পূর্বে আঞ্চলিক সংলাপ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (DYDF)-এর বান্দরবান জেলা শাখা। গ্লোবাল গ্রিনগ্রান্টস ফান্ড (GGF)-এর আর্থিক সহায়তায় এই সংলাপটি অনুষ্ঠিত হয়।

আঞ্চলিক এই সংলাপে সরকারি-বেসরকারি সংস্থার প্রতিনিধি, পরিবেশ ও বন সংরক্ষণকর্মী, কৃষি বিশেষজ্ঞ, মানবাধিকারকর্মী, সাংবাদিক, শিক্ষাবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং বান্দরবানের সাতটি আদিবাসী ছাত্র সংগঠনের তরুণ নেতারা অংশগ্রহণ করেন।



ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় COP30 সম্মেলনের প্রস্তুতির অংশ হিসেবে আয়োজিত এই সংলাপে পাহাড়ি অঞ্চলে পানির সংকট, জলবায়ু পরিবর্তনের ফলে স্থানীয়  হুমকি, টেকসই কৃষি, বন সংরক্ষণ, জলবায়ু ন্যায়বিচার ও মানবাধিকার সুরক্ষা ইত্যাদি বিষয়ে আলোচনা হয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, তৃণমূল জনগোষ্ঠীর বাস্তবতা, চাহিদা ও প্রস্তাব আন্তর্জাতিক জলবায়ু নীতিনির্ধারনে গুরুত্ব পাবে এটাই আমাদের লক্ষ্য।


অংশগ্রহণকারীরা আশা  করেন, এ ধরনের আঞ্চলিক সংলাপ ভবিষ্যতে আরও ঘন ঘন আয়োজন করা হলে তা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু ইস্যুতে তৃণমূলের কণ্ঠস্বর তুলে ধরতে কার্যকর ভূমিকা রাখবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2