লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য সচেতনতা র‍্যালি অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

গোপালগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী ডেঙ্গু রোগের ভয়াবহ বিস্তার রোধ, জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে গোপালগঞ্জে এক বিশাল ও বর্ণাঢ্য সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৬ জুন, ২০২৬) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে এবং গোপালগঞ্জ পৌরসভার বাস্তবায়নে এই সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

র‍্যালিটি জেলা প্রশাসকের চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে লার্ভা ধ্বংস, চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জমা পানি অপসারণের বিভিন্ন প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

উক্ত সচেতনতা মূলক র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য বিশিষ্ট চিকিৎসক ডাঃ কে এম বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান এবং পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

এছাড়াও রেলীতে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (LGED) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ এহসানুল হকসহ জেলার বিভিন্ন সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন সর্বস্তরের মানুষের সচেতনতা। নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংস করার মাধ্যমে এই মহামারি রুখে দেওয়া সম্ভব। জেলা প্রশাসন ও পৌরসভা যৌথভাবে আগামী দিনগুলোতে মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান আরও জোরদার করবে বলে প্রশাসনের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2