লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

গ্যাস কোম্পানির লিকেজ সনাক্তের নামে প্রকাশ্যে চাঁদাবাজি" সাংবাদিককে আসামি করে মামলা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জেলা প্রতিনিধি রিপোর্টার:- শেখ সাদী সুমন ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ঘাটুরা এলাকায় বাখরাবাদ গ্যাস কোম্পানির লিকেজ সনাক্তের নামে প্রকাশ্যে চাঁদাবাজির অভিযোগ উঠেছে। এলাকাবাসীর অভিযোগ, গ্যাসের লিকেজ মেরামতের নামে টিমের সদস্যরা বাসাবাড়িতে প্রবেশ করে টাকা দাবি করছে। টাকা না দিলে গ্যাসের মাথা খুলে নেওয়া, সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া সহ নানা অমানবিক কর্ম কান্ডে লিপ্ত থাকার অভিযোগ পাওয়া গেছে।

লিকেজ সনাক্তের অভিযানের নামে টাকা আদায়
গত ৭ সেপ্টেম্বর দুপুর ১টা থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত সদর পৌরশহরের ২ নং ওয়ার্ড পূর্ব মেড্ডা এলাকায় বাখরাবাদ গ্যাস কোম্পানির একটি টিম অভিযান চালায়। এলাকাবাসী জানায়, কারো কাছ থেকে-১০ হাজার,৫ হাজার, ৩ হাজার করে টাকা দাবি করা হয়। এমনকি একজনের কাছ থেকে নেওয়া টাকা ফেরত দেওয়ার ভিডিও প্রমাণ ও রয়েছে।

অভিযোগ অস্বীকার কোম্পানির
এ ব্যাপারে ইনচার্জ মুশফিক সাংবাদিকদের জানান, “আমাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী কারো কাছ থেকে টাকা নেননি।” তবে এলাকাবাসীর প্রশ্ন—তাহলে প্রকাশ্যে টাকা নিয়েছে কারা?

সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক ইয়াসিন মাহমুদসহ পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও-২০ জনকে আসামি করে ব্রাহ্মণবাড়িয়া সদর সদর থানায় মামলা দায়ের করেন বাখরাবাদ গ্যাস কোম্পানি কর্তৃপক্ষ।

পুলিশের বক্তব্য
সদর থানার সাবেক ওসি মুজাফফর হোসেন  ইসলাম  বলেন, “বাখরাবাদ গ্যাস কোম্পানির অভিযোগের তালিকায় সাংবাদিক ইয়াসিন মাহমুদের নাম রয়েছে। তদন্ত শেষে সত্য প্রতিবেদন দেওয়া হবে। সদর থানার তদন্ত কর্মকর্তা  অমিতাভ তালুকদার জানান, “নাম রয়েছে, তবে চিন্তার কিছু নেই। তদন্তে সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

সাংবাদিকের ক্ষোভ
সাংবাদিক ইয়াসিন মাহমুদ বলেন, “আমি সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলাম এবং আমার পরিচয়পত্র টিমের একাধিক ব্যাক্তির হাতে দিয়েছিলাম। তারপরও আমাকে মামলায় আসামি করা কতটা ন্যায়সংগত প্রশ্ন থেকেই যায়।

এলাকাবাসীর ক্ষোভ ও প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন। এলাকাবাসীর অভিযোগ  বাখরাবাদ গ্যাস কোম্পানির বড় কর্মকর্তা থেকে শুরু করে ছোট কর্মচারী পর্যন্ত প্রকাশ্যে চাঁদাবাজি করছে। তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2