লোড হচ্ছে...
আজঃ 24 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জয়পুরহাটে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের সুফল নিয়ে প্রেস ব্রিফিং

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

জয়পুরহাট প্রতিনিধি: শীতল চন্দ্র,

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্য গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের সুফল বিষয়ে ব্যাপক প্রচারের লক্ষ্যে জয়পুরহাটে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২০ মে (বুধবার) দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় এই প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এসময় জেলা তথ্য অফিসার ইব্রাহিম মোল্লা সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা সমাজ কার্যালয়ের উপপরিচালক(অতিরিক্ত দায়িত্ব) সালেকুল ইসলাম,,বন সংরক্ষণ কার কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুল ইসলাম, এলজিইডি সিনিয়র সহকারী  প্রকৌশলী সুলতান মাহমুদসহ প্রমূখ। 

​প্রেস ব্রিফিংয়ে উপস্থিত সাংবাদিকদের সামনে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনকল্যাণমুখী উদ্যোগের সুফলগুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। 

বক্তারা জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী তৃণমূল মানুষের ভাগ্যন্নয়নে ফ্যামিলি কার্ডের মাধ্যমে খাদ্যবান্ধব কর্মসূচি, কৃষকদের সহায়তায় কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় খাল খনন ও ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হচ্ছে।

এছাড়া নারীদের যাতায়াত ও ক্ষমতায়নের জন্য বিশেষ পরিবহন সেবাসহ নানামুখী উদ্যোগের সুফল সরাসরি সাধারণ মানুষ ভোগ করছে। এসব উন্নয়নমূলক কার্যক্রমের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।


এই প্রেস ব্রিফিংয়ে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জয়পুরহাটে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2