লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির

ইউপি সদস্যের বিরুদ্ধে মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাতের অভিযোগ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ইউপি সদস্য বেলাল উদ্দিন

মো:মাজাহারুল ইসলাম জামালপুর প্রতিনিধি:

জামালপুরের মেলান্দহ উপজেলায় মাতৃত্বকালীন ভাতার টাকা আত্মসাৎ এর অভিযোগ উঠেছে বেলাল উদ্দিন নামে এক ইউপি সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী নারী। ইউপি সদস্য বেলাল উদ্দিন উপজেলার নয়ানগর ইউনিয়ন পরিষদের সদস্য ও পুর্ব মালঞ্চ এলাকার বাসিন্দা। 

লিখিত অভিযোগ থেকে জানা যায়, 
পূর্ব মালঞ্চ এলাকার ছুম্মা নামের এক নারীর মাতৃত্বকালীন ভাতার টাকা পাওয়ার কথা থাকলেও ওই ভাতার টাকা সরাসরি উপকারভোগীর মোবাইল ব্যাংকিং একাউন্টে না গিয়ে ইউপি সদস্য বেলাল উদ্দিনের স্ত্রীর নাম্বারে যায়। 

ভুক্তভোগী ছুম্মা বলেন,
আমার নামে কার্ড হয়েছে কিন্তু আমি টাকা পাইনি। কাগজ পত্র সব আমার শুধু মোবাইল নাম্বারটা মেম্বারের স্ত্রীর। তার কারণে আমি একটা টাকাও পাইনি। এখন টাকা চাইলেও দেয় না। 

ইউপি সদস্য বেলাল উদ্দিন বলেন, 
প্রথমে আমার নাম্বারে টাকা আসতো, যখনই টাকা আসতো আমি টাকা তুলে তাকে দিয়ে দিছি। কিছুদিন পর নাম্বার পরিবর্তনের আবেদন করে তার নিজের নাম্বার দেই।তারপর থেকে তার নাম্বারেই টাকা আসে। 

মেলান্দহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জিন্নাতুল আরা বলেন, 
এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2