লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

আবুল খায়ের স্টিল মিল মামলায় ১২ আসামি গ্রেফতার।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ ওমর ফারুক, স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ডে সংঘটিত আলোচিত ডাকাতি মামলার রহস্য উদঘাটন করে এজাহারভুক্তসহ মোট ১২ জন আসামিকে গ্রেপ্তার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

জানা যায়, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার হাসেম আহম্মদ এর দিকনির্দেশনায় সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মহিনুল ইসলাম এর সরাসরি মাঠ পর্যায়ে নেতৃত্বে একটি চৌকস অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে সোনাইছড়ি ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন —

১. মোঃ জামাল (৩৮)
২. রমজান আলী প্রকাশ মান্না/মুন্না (২৮)
৩. মোঃ রনি (২০)
৪. মোঃ এছহাক (৪৮)
৫. আরশাদুর রহমান প্রকাশ মিজান (২০)
৬. মোঃ আলাউদ্দিন (৪৮)
৭. মোঃ খোকন (৩০)
৮. মোঃ হাসান (৩২)
৯. মোঃ গিয়াস উদ্দিন (৩২)
১০. মোহাম্মদ আলী (৩৫)
১১. কোরবান আলী (৪০)
১২. মোঃ ইয়াসিন (২৬)

তারা সকলেই সীতাকুণ্ড থানাধীন সোনাইছড়ি, বাড়বকুণ্ড ও মুরাদপুর ইউনিয়নের বিভিন্ন এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, সীতাকুণ্ড মডেল থানার মামলা নং-০১, তারিখ ০১/০১/২০২৬, ধারা ৩৯৫/৩৯৭/৩৪ পেনাল কোডে দায়েরকৃত একটি ডাকাতি মামলার তদন্তের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়।

উল্লেখ্য, গত ২৯ জানুয়ারি ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১টা ৪ মিনিটের সময় সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর এলাকায় অবস্থিত একটি স্টিল মেটিং ফ্যাক্টরিতে সংঘবদ্ধভাবে ডাকাতি ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ ও বিভিন্ন তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে ১ থেকে ৭ নম্বর আসামিকে শনাক্ত করা হয়।

পরবর্তীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এছাড়া ৮ থেকে ১২ নম্বর আসামিরা সীতাকুণ্ড থানার অন্যান্য নিয়মিত মামলার সাথে জড়িত থাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়েছে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ঘুরে সংঘবদ্ধভাবে ডাকাতি কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2