লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

আদালত অবমাননার অভিযোগে চট্টগ্রামের ডিসিকে নোটিশ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রামঃ

আদালতের নির্দেশনা অমান্য করার অভিযোগে চট্টগ্রামের জেলা প্রশাসককে আদালত অবমাননার নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মনজিল মোরসেদ। মঙ্গলবার (১০ মার্চ) ডাকযোগে এ নোটিশ পাঠানো হয়।

আইনজীবী মনজিল মোরসেদ জানান, চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলায় শত শত অবৈধ ইটভাটা পরিচালিত হওয়ায় পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে—এমন সংবাদ গণমাধ্যমে প্রকাশিত হলে ২০২০ সালে জনস্বার্থে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করে। রিটের শুনানি শেষে একই বছরের ১৪ ডিসেম্বর আদালত অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ দিয়ে রুল জারি করেন।

তিনি বলেন, আদালতের নির্দেশনা যথাযথভাবে বাস্তবায়ন না হওয়ায় ২০২১ সালে এইচআরপিবি একটি সম্পূরক আবেদন করে জেলা প্রশাসকের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনে। পরে প্রায় শতাধিক অবৈধ ইটভাটা উচ্ছেদ করে ২০২১ সালের ১৩ জুন আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। সে সময় তৎকালীন জেলা প্রশাসক আদালতে ক্ষমা প্রার্থনা করে বাকি ইটভাটাগুলোও বন্ধ করার প্রতিশ্রুতি দেন।

তবে সাম্প্রতিক সময়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, আগে বন্ধ করা অনেক ইটভাটাই আবার চালু হয়েছে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে জেলা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।
গত ১৪ নভেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামের লোহাগড়া উপজেলায় ৩৮টি ইটভাটার মধ্যে ৩৭টিরই কোনো লাইসেন্স নেই। এছাড়া সাতকানিয়া, রাউজান, ফটিকছড়ি, পটিয়া ও আনোয়ারাসহ বিভিন্ন উপজেলায় শত শত ইটভাটা আদালতের নির্দেশ অমান্য করে চালু রয়েছে।

এসব বিষয় উল্লেখ করে চট্টগ্রামের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়াকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে সাত দিনের মধ্যে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় তার বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2