লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

পঞ্চগড়ে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ মাহমুদুল হাসান বাবু পঞ্চগড় প্রতিনিধি 

পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা সেতু এলাকায় সেতুর সংযোগ সড়ক নির্মাণে অবৈধভাবে ড্রেজার দিয়ে নদী থেকে বালু উত্তোলনের দায়ে ঠিকাদারী প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত৷ 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার সহকারী কমিশনার ভূমি আশরাফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভূমি ও মাটি ব্যাবস্থাপনা আইনে এই জরিমানা করেন। এ সময় জরিমানার অর্থ নগদ প্রদান করতে না পারায় ঠিকাদারী প্রতিষ্ঠানের দু্ইজন কর্মচারীকে ধরে নিয়ে যাওয়া হয়। জরিমানার অর্থ প্রদান করলে তাদের ছেড়ে দেয়া হবে বলে জানা গেছে। একই সাথে নদীতে বালি উত্তোলনে কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়।

জানা যায়, পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা ও আটোয়ারী উপজেলার ভাটিয়াপাড়া এলাকায় ধরধরা খালে একটি সেতুর নির্মান কাজ শেষে সংযোগ সড়ক নির্মাণে নদী থেকে ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করছিলেন ঠিকাদারী প্রতিষ্ঠান। পরে খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম বলেন, সরকারি কাজে অবৈধ উপায়ে ড্রেজার ব্যবহারের দায়ে এই জরিমানা করা হয়েছে । 

ঠিকাদার তো সরকারের কাছে সংযোগ সড়ক নির্মাণে অর্থ বরাদ্দ পেয়েছেন তাহলে নদীতে অনুমোদন না নিয়ে তিনি কেন বালু উত্তোলন করলেন। এটি আইন বিরোধী হওয়ায় জরিমানা করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2