লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

ঢাকা থেকে গ্রেফতার নড়াগাতির কিশোরী হত্যা মামলার মূল আসামী সোহেল গ্রেফতার

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা 

নড়াইলের নড়াগাতী উপজেলায় কিশোরী মুন্নি খানম হত্যা মামলার মূল আসামী মোঃ সোহেল সরদার (২০)কে রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), যশোর। আসামীর স্বীকারোক্তি অনুযায়ী ভিকটিমের গলার চেইনটিও উদ্ধার করা হয়েছে।

পিবিআই সূত্র জানায়, দক্ষিণ নলামারা গ্রামের শিমুল মিনার মেয়ে মুন্নি খানমের (১৬) প্রায় ১৪ মাস আগে খুলনার তেরখাদা উপজেলার হৃদয় ফকিরের সঙ্গে বিয়ে হয়। ২৯ আগস্ট বিকেলে সে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়ি বেড়াতে আসে। সেদিন রাতে শ্বশুরবাড়ি ফেরার কথা থাকলেও আর ফেরেনি। রাত ৯টার পর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্বজনরা সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হলে থানায় নিখোঁজ জিডি করে।

২ সেপ্টেম্বর সকালে দক্ষিণ নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে একটি ডোবার পানিতে মুন্নির লাশ পাওয়া যায়। পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেন। পুলিশ সুরতহাল শেষে লাশ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পিবিআই যশোর আধুনিক প্রযুক্তি ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে আসামী সোহেলকে শনাক্ত করে। ৩ সেপ্টেম্বর রাত সাড়ে ৭টার দিকে কেরানীগঞ্জ থানা পুলিশের সহায়তায় ঢাকার তেঘরিয়া বাসস্ট্যান্ড এলাকার একটি মেস থেকে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহেল স্বীকার করেছে, মুন্নির সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। ২৯ আগস্ট রাতে তারা বিদ্যালয়ের পেছনে দেখা করে। একপর্যায়ে মনোমালিন্য হলে সোহেল মুন্নিকে হত্যা করে লাশ ডোবায় ফেলে যায়। যাওয়ার সময় সে ভিকটিমের গলার চেইন নিয়ে যায়। পরে সেটি নকল মনে করে বাড়ির পেছনের বাঁশবাগানে ফেলে দেয়। পুলিশ পরে চেইনটি উদ্ধার করে।

ঘটনার পর ভিকটিমের মা বাদী হয়ে নড়াগাতী থানায় অজ্ঞাত আসামীদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি (নং-০২, তারিখ ০৩/০৯/২০২৫) পরবর্তীতে তদন্তের দায়িত্ব নেয় পিবিআই যশোর। ৪ সেপ্টেম্বর গ্রেফতারকৃত আসামী সোহেল সরদারকে আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2