লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

বোদায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবসের অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধিঃ মো: আব্দুল্লাহ আল মারুফ

“ দূযোর্গ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব ” প্রতিপাদ্য বিষয় নিয়ে পঞ্চগড়ের বোদায় র‌্যালি ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়ার মধ্য দিয়ে জাতীয় দূযোর্গ প্রস্তুতি দিবস পালন করা হয়েছে।  

বোদা উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে মঙ্গলবার (১০ মার্চ) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা ও ফায়ার সার্ভিসের মহড়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওয়ালিফ মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা রাশেদ উন নবী, উপজেলা যুৃব উন্নয়ন কর্মকর্তা আওলাদ হোসেন, সমাজসেবা কর্মকর্তা তৌকির আহমেদ সহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। 

নির্বাহী অফিসার রবিউল ইসলাম বলেন, দুর্যোগ মোকাবিলায় কেবল সরকার নয়, প্রতিটি নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ অপরিহার্য। পরিবার ও সমাজস্তরে দুর্যোগ প্রস্তুতি এবং সময় মতো সঠিক পদক্ষেপই পারে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটা কমিয়ে আনতে পারে। সকলকেই সচেতন থাকতে হবে। 

উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর কর্মকর্তা মোঃ রায়হান নেতৃত্বে ফায়ার সার্ভিস কর্মীদের একটি দল সকলকে সচেতনতার লক্ষ্যে অগ্নিকান্ড সহ বিভিন্ন দুর্যোগে করণীয় কৌশল সম্পর্কিত মহড়া প্রদর্শন করেন। 

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2