লোড হচ্ছে...
আজঃ 10 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
নতুন সরকার, নতুন কমিশন—তবুও আইপিও শূন্য শেয়ারবাজার! ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে

একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে হবে -এসএম জিলানী

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গোপালগঞ্জ প্রতিনিধি,

কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী বলেন,  গত ১৭ বছর কোন মানুষের ভোটের অধিকার ছিল না, কোন নেতা এমপি প্রার্থী'রা সাধারণ মানুষের কাছে যেত না। মানুষের কোন মূল্যায়ন ছিল না, ভোটারদের কোন মূল্যায়ন ছিল না। নতুন করে আবার বাংলাদেশে মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয়েছে।

মানুষের মূল্যায়ন বেড়েছে আমরা সেই মূল্যায়নটা ধরে রাখতে চাই,রাষ্ট্রের মালিক জনগণ। তাদেরকে সচেতনতার মধ্য দিয়ে নিজেদের ভোটাধিকার ফেরত পেতে  ভয়-ভীতি উপেক্ষা করে আগামী নির্বাচনে ভোট কেন্দ্রে যেতে হবে।  তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপি ২৩৭ আসনে ধানের শীষ প্রতীকে মনোনয়ন দিয়েছে। 

এর মধ্যে গোপালগঞ্জ ০৩ আসনে আমাকে দল মনোনয়ন দিয়েছে আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন। আজ শনিবার বিকালে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়
পথ সভায়  তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন,  আমি বিশ্বাস করি  গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়ার জনগন ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। এ সময় তিনি আরো বলেন অন্তর্বর্তীকালীন সরকার আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে ত্রয়ো দশ জাতীয় সংসদ নির্বাচনের আয়োজন করছে, আর এই নির্বাচনকে সামনে রেখে অতীতের মত একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।
এ আগে ঢাকা থেকে সড়ক পথে গোপালগঞ্জ সদরের পুলিশ লাইন মোড় এলাকায় পৌছেলে তাকে ফুল দিয়ে  বরন করে নেন গোপালগঞ্জ ০২ আসনের ধানের শীষ প্রতীকের মনোনীত প্রাথী ড,কে এম বাবর। 

এ সময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যড,আবুল খায়ের, এস এম তৌফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম লেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির দ্বার, সাংগঠনিক সম্পাদক হাছানুল বান্না, ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, সাধারন সম্পাদক সাইফুল ইসলাম, সিনিয়র সহ- সভাপতি ইমরুল হাসান, শ্রমিক দলের আহ্বায়ক এস এম মাহম,সদস্য সচিব আব্দুল্লাহ শেখ সেস্বাসেবক দলের আহবায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহামুদুল হাসানসহ পাঁচ শতাধিক নেতাকর্মী

এ দিকে আবার প্রায় ২ শতাধিক মটর সাইকেল নিয়ে নেতাকে বরন করে নেন সাবেক যুবদলের দপ্তর সম্পাদক ও বর্তমান যুবদলের  সাধারণ সম্পাদক প্রাথী রাজিব বিশ্বাস রাজু।
এ ছাড়াও টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলার সকল স্থরের বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতা কর্মিরা তাদের নেতাকে বরন করতে পুলিশ লাইন মোড় এলাকায় জড়ো হয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2