লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

কাজী মেহেদী হাছান, নবীনগর প্রতিনিধি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কানা বাড়ি মোড়ে শনিবার সন্ধ্যায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডিআই পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতরা হচ্ছে বড়গুনা সদরের ছোট গৌরীচন্না ও লক্ষীপুর গ্রামের মোঃ নিজাম উদ্দিনের ছেলে মো: শিপন(২১) ও  মৃত আশরাফ আলীর ছেলে মোঃ ফরিদ(২৭)। তাদের বিরুদ্ধে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় শনিবার (২৩/৫) বিকেলে নবীনগর থানার এসআই খুরশিদ আলম, এএসআই প্রদীপ দাস ও এএসআই আতিকুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের কোনাবাড়ি মোড়ে গাড়ি চেকিংয়ের সময় আখাউড়া তন্তর থেকে আসা ডিআই পিকআপ ভ্যানটি ঢাকার দিকে যাচ্ছিল। 

পরে পুলিশ গাড়ির থামিয়ে চেকিংয়ের সময় ড্রাইভার আর হেলপারকে জিজ্ঞাসাবাদে তাদের গাড়ি বক্সের মধ্যে কৌশলে ২০ প্যাকেটে দুই কেজি ওজনের ৪০ কেজি গাঁজা বের করা হয়। যার আনুমানিক মূল্য ৪ লক্ষ টাকা। তারা গাঁজাগুলো আখাউড়া তন্তর থেকে ঢাকা নিয়ে যাচ্ছিল।

নবীনগর থানার এস আই খুরশিদ আলম ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে । মাদক নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2