লোড হচ্ছে...
আজঃ 23 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মো: রাকিবুল ইসলাম 
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় দেশীয় অস্ত্রের মুখে ৯ বছরের শিশু এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক মুদী দোকানীর বিরুদ্ধে। শনিবার(২৩ মে) দুপুর দুইটার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত মো. খায়ের দাই (৩৫) উপজেলার সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের মমিন দাইয়ের পুত্র। ঘটনার পর স্থানীয়রা খায়ের কে আটক করলে সে কৌশলে পালিয়ে যায়। এই বিষয়ে ঐ শিশুর মা সালথা থানা একটি অভিযোগ দায়ের করেছে।

জানা যায়, মাদ্রাসা ছাত্রী  ঐ শিশুটি বাড়ির পাশে আম কুড়াতে গেলে, দুই সন্তানের জনক মুদি ব্যবসায়ী খায়ের দাই দেশীয় অস্ত্রের মুখে  জিম্মি করে শিশুটির মুখ আটকে ধরে ভয়ভীতি দেখিয়ে বাগানে নিয়ে যায়। সেখানে তাকে  ধর্ষণের চেষ্টা চালায়। এই ঘটনা স্থানীয়রা দেখে ফেললে পালিয়ে যায় খায়ের। এরপর স্থানীয়রা জড়ো হয়ে খায়ের কে ঘরে আটকে রেখে পুলিশে খবর দেন। এরপর পুলিশ আসার আগেই কৌশলে খায়ের ঘর থেকে পালিয়ে যায়। এই ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। খবর পেয়ে সালথা থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মো. বাবলুর রহমান খান বলেন, ঘটনার পর ঐ শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত খায়েরকে আসামী করে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2