লোড হচ্ছে...
আজঃ 22 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

চিকিৎসক সংকটে পাথরঘাটা হাসপাতাল, ৩১ পদের বিপরীতে মাত্র ৫ জন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

ঝালকাঠি প্রতিনিধি

বরগুনা জেলার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল ও ওষুধের তীব্র সংকটসহ নানা সমস্যায় ব্যাহত হচ্ছে চিকিৎসাসেবা। ৩১ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবেও ব্যাহত হচ্ছে রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম। এতে ভোগান্তিতে পড়ছেন উপজেলার প্রায় সাড়ে তিন লাখ মানুষ।

একটি পৌরসভা ও সাতটি ইউনিয়নের মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসা ৫০ শয্যাবিশিষ্ট এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে কাগজে-কলমে ৫০ শয্যার হাসপাতাল হলেও বাস্তবে নানা সীমাবদ্ধতার কারণে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা। চিকিৎসক ও ওষুধের সংকটের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা যন্ত্রপাতি না থাকায় বাড়ছে রোগীদের দুর্ভোগ।

হাসপাতালে সরেজমিনে গিয়ে দেখা যায়, চিকিৎসা প্রত্যাশীদের দীর্ঘ লাইন, তাদের সঙ্গে কথা বলে জানা যায় বিভিন্ন ক্ষোভের কথা। 
হাসপাতাল সূত্রে জানা গেছে, ৩১ জন চিকিৎসকের পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র চারজন। এ ছাড়া দুইজন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের পদ শূন্য রয়েছে। হাসপাতালে এক্স-রে মেশিন, বয়লার মেশিন, আল্ট্রাসনোগ্রাফি যন্ত্র, ডেন্টাল চেয়ার ও অটোমেটিক সেল কাউন্টার না থাকায় রোগ নির্ণয় ও চিকিৎসাসেবায় সীমাবদ্ধতায় তৈরি হয়েছে ভোগান্তি। 

রোগীদের অভিযোগ, দীর্ঘ অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত সেবা নেই পর্যাপ্ত ডাক্তার ও নার্স পাচ্ছিনা চিকিৎসা সেবা। শিশু কোলে এক মারিয়া নামে এক মহিলা বলেন,  সকাল ১০টায় ডাক্তার  দেখানোর জন্য হাসপাতালে এসে দুপুর ২টা পর্যন্ত অপেক্ষায় এখন পর্যন্ত টেস্ট করাতে পারিনি।  এ বিষয়ে সমাজ কর্মী ও পানি কমিটির সভাপতি  মহিউদ্দিন  বলেন, চিকিৎসক, ওষুধ ও যন্ত্রপাতির সংকটের কারণে রোগীদের বাইরে থেকে ওষুধ সংগ্রহ করতে হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনেরা জানান, ৫০ শয্যার হাসপাতালটিতে রোগীর চাপ থাকলেও সে অনুযায়ী চিকিৎসক ও প্রয়োজনীয় সরঞ্জাম নেই। ফলে সময়মতো চিকিৎসা পাওয়া কঠিন হয়ে পড়ছে। এসব সমস্যা সমাধানের দাবিতে একাধিকবার মানববন্ধন করেও কার্যকর সমাধান মেলেনি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।

রাজনীতিবিদ ও সমাজকর্মীরা  জানান  বলেন, দ্রুত শূন্য পদে চিকিৎসক ও অন্যান্য জনবল নিয়োগ, পর্যাপ্ত ওষুধ সরবরাহ এবং প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করতে হবে। অন্যথায় উপজেলার বিপুলসংখ্যক মানুষ মানসম্মত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হবেন।
 সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার মান উন্নত করতে হবে।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মেহেদী হাসান  বলেন, হাসপাতালে জনবল সংকটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। এসব সমস্যা নিরসনের জন্য লিখিতভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তবে বর্তমানে কোন ওষুধের সংকট নেই এবং সরকারি বিধি অনুযায়ী এখানে সকল ধরনের টেস্ট রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2