লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

কসবায় হজযাত্রীর লাগেজ নিয়ে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষ, আহত ১০

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শেখ সাদী সুমন জেলা, প্রতিনিধী ব্রাহ্মণবাড়িয়াঃ

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা এক বৃদ্ধা হজযাত্রীর সৌদি আরবে ফেলে আসা লাগেজকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার কসবা। লাগেজ উদ্ধারের জের ধরে স্থানীয় দুটি গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় ও থেমে থেমে রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে।

​আজ শনিবার (১৩ জুন) সকাল পৌনে ১০টা থেকে উপজেলা সদরের কদমতলী এলাকায় শাহপুর ও আড়াইবাড়ি গ্রামের লোকজনের মধ্যে এই ভয়াবহ সংঘাতের সূত্রপাত হয়। দেশীয় অস্ত্রের মহড়া আর ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১০ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে।

​যেভাবে ঘটনার সূত্রপাত:

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর গ্রামের এক বৃদ্ধা নারী চলতি বছর 'কসবা হজ কাফেলা'র মাধ্যমে হজে যান। দেশে ফেরার সময় ভুলবশত তিনি তার একটি লাগেজ সৌদি আরবে ফেলে আসেন। ওই লাগেজ ফিরিয়ে আনার দাবিতে গত বৃহস্পতিবার বৃদ্ধার ক্ষুব্ধ পরিবার হজ এজেন্সিতে গিয়ে চড়াও হয় এবং তীব্র চাপ সৃষ্টি করে। কিন্তু এজেন্সি কর্তৃপক্ষ সাফ জানিয়ে দেয়, লাগেজের সম্পূর্ণ দায়িত্ব হজযাত্রীর নিজস্ব, এতে এজেন্সির কোনো দায় নেই।

​এই নিয়ে এজেন্সির সাথে ওই পরিবারের চরম উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে বৃদ্ধার ক্ষিপ্ত স্বজনরা হজ এজেন্সির কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালায়। এই ভাঙচুর ও শোরগোলের জের ধরেই ঘটনার মোড় নেয় গ্রাম্য সংঘাতের দিকে। আজ শনিবার সকালে আড়াইবাড়ি ও শাহপুর গ্রামের শতশত মানুষ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে কদমতলি এলাকায় এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়।

​পুলিশের বক্তব্য:

এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ফেলে আসা লাগেজ উদ্ধার ও এজেন্সিতে ভাঙচুরের ঘটনার জেরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে কঠোর অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। এলাকায় নতুন করে সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2