লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন নবনিযুক্ত ইউএনও।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃ নাজিম উদ্দিন 
শ্রীপুর গাজীপুর প্রতিনিধি

শ্রীপুর উপজেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাহিদ ভূঞা।

মঙ্গলবার (৯ জুন ২০২৬) তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, শ্রীপুর, গাজীপুর পরিদর্শনে এসে হাসপাতালের ডাক্তার, নার্সসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁকে বরণ করে নেওয়া হয়।

পরিদর্শনকালে ইউএনও হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং চিকিৎসা সেবার বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পরে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি তাদের বিভিন্ন সমস্যা, সীমাবদ্ধতা ও প্রয়োজনীয়তার বিষয়গুলো মনোযোগ সহকারে শোনেন।

এ সময় মোঃ নাহিদ ভূঞা বলেন, শ্রীপুর উপজেলার জনগণের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন সবসময় স্বাস্থ্য বিভাগের পাশে থাকবে। হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে।

তিনি আরও বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান আরও বৃদ্ধি এবং রোগীদের সু চিকিৎসার  পরিবেশ নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ও পৌর প্রশাসন একযোগে কাজ করবে। সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

পরিদর্শন শেষে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার  এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্বাস্থ্যখাতের উন্নয়নে তাঁর সহযোগিতা এবং  হস্তক্ষেপ  কামনা করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2