লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির

‎চর দখলকে কেন্দ্র করে মেঘনা–তিতাসের বাসিন্দাদের সংঘর্ষ, আহত ৩০

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মোঃনাহিদ মিয়া 
মেঘনা(কুমিল্লা ) উপজেলা প্রতিনিধি 
‎কুমিল্লার মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের আলীপুর এলাকার একটি চর দখলকে কেন্দ্র করে পার্শ্ববর্তী তিতাস উপজেলার বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (১৫ জুন) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত দফায় দফায় চলা টেটা–সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
‎আহত ব্যক্তিদের মেঘনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ২৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন মেঘনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান।
‎স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে চরটির মালিকানা ও দখল নিয়ে মেঘনা উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দাদের সঙ্গে তিতাস উপজেলার নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দাদের বিরোধ চলে আসছিল। বিরোধপূর্ণ বাটেয়ারা মৌজার ১৪ দশমিক ৭৫ একর জমি ১৯৮৯-৯০ সালে ২৩টি দলিলের মাধ্যমে আলীপুর গ্রামের বাসিন্দারা জেলা প্রশাসনের কাছ থেকে ইজারা নেন।
‎অপরদিকে, নতুন বাটেরা ও দুধঘাটা এলাকার বাসিন্দাদের দাবি, তারা ১৯৯৯-২০০০ সালে একই এলাকার ১০ দশমিক ১৪ একর জমি ইজারা নিয়েছিলেন। এ বিরোধের জের ধরেই সংঘর্ষের সূত্রপাত হয়।
‎এ বিষয়ে মেঘনা উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বলেন, যে চরটি নিয়ে বিরোধ চলছে, সেটি মূলত আলীপুর গ্রামের বাসিন্দাদের সিএস ও আরএস রেকর্ডভুক্ত বাটেয়ারা মৌজার অংশ। তবে বিএস রেকর্ডে জমিটি সরকারি খাসজমি হিসেবে উল্লেখ রয়েছে। বর্তমানে চরটির দখলে রয়েছেন তিতাস উপজেলার চর বাটেরা ও চর কড়ইল্যা গ্রামের বাসিন্দারা। প্রশাসনিকভাবে চরটি এখন তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আওতাভুক্ত হলেও প্রকৃতপক্ষে এটি মেঘনা উপজেলার অংশ হওয়ার কথা বলে তিনি দাবি করেন।
‎এদিকে, সংঘর্ষের পর দুই উপজেলার প্রভাবশালী ব্যক্তিরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উদ্যোগ নেন। তাঁদের মধ্যস্থতায় উভয় পক্ষ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির বিষয়ে সম্মত হয়েছেন বলে জানা গেছে। এ কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
‎মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পাওয়া গেলে তিতাস থানার সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‎মেঘনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী আক্তার বলেন, দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা দুঃখজনক। বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। প্রয়োজনীয় কাগজপত্র ও রেকর্ডপত্র পর্যালোচনা করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, জমিটির প্রকৃত মালিকানা ও প্রশাসনিক অবস্থান যাচাই করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2