লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন।

পেকুয়ায় বৈদ্যূতিক আগুনে পুড়ল বসতবাড়ি,ক্ষতি ৫ লক্ষ টাকা।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি;

কক্সবাজারের পেকুয়ায় বৈদ্যূতিক তার থেকে উৎপত্তি হওয়া আগুনে এক লবণ শ্রমিকের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভোক্তভূগী বাহাদুর ও তার পরিবারের।

বুধবার (১৭ জুন) ভোর ৫টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের নাপিতখালীর পেন্ডার পাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, লবণ শ্রমিক বাহাদুরের বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বসতঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বের হয়ে প্রাণে রক্ষা পেলেও ঘরের আসবাবপত্র, কাপড়চোপড় ও প্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে যায়।

স্থানীয় ইউপি সদস্য ফয়সাল আকবর জানান, ভোরে আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতায় পুরো ঘরটি পুড়ে যায়। পরিবারের সদস্যরা নিরাপদে বের হতে পারলেও কোনো মালামাল রক্ষা করতে পারেননি। খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। তবে তারা পৌঁছানোর আগেই বসতঘরটি প্রায় সম্পূর্ণ পুড়ে যায়।

অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে মানবেতর অবস্থায় পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার। তারা সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন। পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, আগুনে বসতঘর পুঁড়ে যাওয়ার সংবাদ পেয়েছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারের পক্ষ থেকে জরুরী সহায়তা প্রদান করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2