লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাথেই চলছে আজাদ ব্রিকসের ১ টি ও সিটি ব্রিকসের ২ টি ইট ভাটা

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ইটভাটা

শুধু ট্রেড লাইসেন্স গ্রহণ করেই চলেছে দুর্জনী মহল এলাকায় আর আর বি ইটভাটা 
দেখার কেউ নেই।

আব্দুল কাইয়ুম খান

খুলনার রূপসার নন্দনপুরে পরিবেশ অধিদপ্তরের ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০১৯ অমান্য করে দীর্ঘ বছর যাবত নন্দনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন ঘনবসতিপূর্ণ এলাকায়  নিউ আজাদ ব্রিকসের ১ টিও সিটি ব্রিকসের২ টি ইটভাটা অবৈধ ভাবে  কার্যক্রম  পরিচালনা করছে দীর্ঘ বছর যাবত । 

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় নিউ আজাদ ব্রিকসের সত্বাধিকারী ইসাহাক সরদার ও সিটি ব্রিকস এর মালিক ফেরদৌস সরদার আওয়ামী সরকারের সময়ে সরকারি দলের প্রভাবশালী নেতা হওয়ায় সরকার দলীয় প্রভাব খাটিয়ে আইন কানুনের তোয়াক্কা না করেই এ এলাকায় ইটভাটা স্থাপন ও কার্যক্রম পরিচালনা করে। একই সাথে স্থানীয়রা জানান।

স্কুল ও জনবসতি সংলগ্ন এলাকায় ইটভাটা স্থাপন ও পরিচালনা করা সহ নদীর মধ্যে ইটের খোয়া আধলা সুরকি ফেলে প্রতিবছর যেমন নদী ভরাট করে ইটভাটার সীমানে বাড়াচ্ছে। অপরদিকে নদীর পাড় কেটে পলি ঢুকিয়ে ইট তৈরির জন্য মাটি সংগ্রহ করছে। 

নদীর পাড় কাটা থাকায় বর্ষাকালে এলাকাবাসী ও বহিরাগতদের চলাচলের এলজিইডি র একমাত্র রাস্তাটি ক্ষতিগ্রস্ত করে আসছে। এলাকাবাসীরা ক্ষোভের সাথে জানান আজাদ ব্রিকস ও সিটি ব্রিকসের এমন কার্যক্রমে প্রশাসনের  নীরবতা সত্যিই উদ্বেগ জনক । 

একই উপজেলার দুর্জনী মহল এলাকায় আর আর বি ইটভাটা চলছে  শুধুমাত্র ট্রেড লাইসেন্স গ্রহণ করেই একই সাথে নদীর জমি দখল করে ইটভাটার কার্যক্রম চালাচ্ছে এমন অভিযোগ রয়েছে। 

স্থানীয়দের এ বিষয়ে পরিবেশ অধিদপ্তর খুলনা জেলার সহকারী পরিচালক মোঃ হারুন অর রশীদ এর সাথে আলাপ করলে তিনি বলেন আইন অমান্য করে ইটভাটা পরিচালন করার কোন সুযোগ নেই। ইটভাটা সমূহের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2