লোড হচ্ছে...
আজঃ 09 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

গোবিন্দগঞ্জে ৩টি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি শামীম কায়সার লিংকন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মনিরুজ্জামান মিন্টু 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র অর্থায়নে প্রায় ২ কোটি ৭৪ লাখ টাকা ব্যয়ে তিনটি সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রবিবার (৮ মার্চ) বিকেলে উপজেলার হরিরামপুর ও কোচাশহর ইউনিয়নে এসব সড়কের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

এ প্রকল্পের আওতায় হরিরামপুর এলাকায় ২ কিলোমিটার ২৮০ মিটার, কোচাশহর এলাকায় ৩০০ মিটার এবং বুড়া-বুড়ি এলাকায় ২৯০ মিটার সড়ক নির্মাণ করা হবে। সড়কগুলোর নির্মাণ কাজ বাস্তবায়ন করছে বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মাহবুবুল আলম,উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুল রহমান চৌধুরী ডিউক, কোচাশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহুরুল হক জাহিদ, উপজেলা চেয়ারম্যান অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব,উপজেলা বিএনপির চলতি দপ্তর সম্পাদক সাজাদুর রহমান সাজু, বিএনপি নেতা রফিকুল ইসলাম রফিক,ঠিকাদার তারিফ চৌধুরী,বিএনপি নেতা জিল্লু রহমান, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহারুল ইসলাম ও সদস্য সচিব বিমান শাহসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্থানীয়রা জানান, সড়কগুলো নির্মিত হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে এবং সাধারণ মানুষের চলাচলে ভোগান্তি অনেকাংশে কমবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2