লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের জন্য হাহাকার: ‘ধৈর্যের বাঁধ’ ভেঙে অভিযোগ কেন্দ্রে হামলা!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ আফিস

শেখ সাদী সুমন, জেলা প্রতিনিধী ব্রাহ্মণবাড়িয়া:

ব্রাহ্মণবাড়িয়া বিদ্যুৎ আছে কি নেই—তা বোঝার উপায় নেই। তীব্র গরমে যখন জনজীবন ওষ্ঠাগত, তখন চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ বিদ্যুৎ সরবরাহ করে গ্রাহকদের সাথে 'মশকরা' করছে বিদ্যুৎ বিভাগ। এই চরম বৈষম্য আর লোডশেডিংয়ের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত ক্ষোভের বিস্ফোরণ ঘটিয়েছে সাধারণ মানুষ।

​মধ্যরাতে রণক্ষেত্র: কাঁচের দরজা চুরমার মঙ্গলবার দিবাগত গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের দাতিয়ারায় অবস্থিত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিতরণ বিভাগ-১) অভিযোগ কেন্দ্রে হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে, লোডশেডিংয়ের জ্বালায় অতিষ্ঠ হয়ে কয়েকজন বিক্ষুব্ধ ব্যক্তি কেন্দ্রের কাঁচের দরজা ভাঙচুর করে। সে সময় কর্তব্যরত কর্মচারী খলিলুর রহমান একা ছিলেন, বাকিরা ফিল্ডে কাজ করছিলেন বলে জানা গেছে।

পরিসংখ্যান যখন ‘ভয়াবহ’ ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুতের বর্তমান অবস্থা যেন এক প্রকার ব্ল্যাকআউট। পরিসংখ্যানে তাকালে চক্ষু চড়কগাছ হতে বাধ্য:

​চাহিদা: ৩০ মেগাওয়াট
​সরবরাহ: মাত্র ১১ মেগাওয়াট!
​বাস্তবতা: ৮টি ফিডারের মধ্যে ৫টিই সবসময় বন্ধ রাখা হচ্ছে।

​অন্ধকারে ৭৩ হাজার গ্রাহক দাতিয়ারা, কাউতলী, কাজীপাড়া, কান্দিপাড়া, পৈরতলাসহ প্রায় ১৭টি এলাকার ৭৩ হাজার গ্রাহক বিদ্যুৎ বিভাগের এই চরম অব্যবস্থাপনার বলি হচ্ছেন। বিতরণ বিভাগ-২ এর অবস্থাও তথৈবচ—সেখানেও চাহিদার অর্ধেক বিদ্যুৎ মিলছে না।

প্রশাসনের ভূমিকা:

​ঘটনার পর পুলিশ পরিদর্শন করলেও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এখন ‘মামলা-হামলার’ পথে হাঁটছেন। সহকারী প্রকৌশলী লতিফুর রহমান জানিয়েছেন, তারা থানায় লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

​জনগণের প্রশ্ন: 

"আমরা কি শুধু বিল দেওয়ার জন্যই? লোডশেডিং যখন অসহনীয় পর্যায়ে পৌঁছায়, তখন মানুষের ক্ষোভ সামলানোর দায়িত্ব কি কর্তৃপক্ষের নেই?"

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2