লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

জরুরি রক্ষণাবেক্ষণের কারণে কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি লিমিটেড। আজ ৭ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে।

কোম্পানিটি জানিয়েছে, অনিবার্য পরিচালনাগত পরিস্থিতির কারণে কারখানায় জরুরি রক্ষণাবেক্ষণের প্রয়োজন দেখা দিয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে ব্যবসায়িক কার্যক্রমের দক্ষতা ও ধারাবাহিকতা নিশ্চিত করতে সাময়িকভাবে কারখানা বন্ধ রাখা প্রয়োজন বলে মনে করেছে কোম্পানির ব্যবস্থাপনা।

গতকাল ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের ১৩৯তম সভায় কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বিকেল সাড়ে ৩টায় চট্টগ্রামের কাটালগঞ্জে কোম্পানির নিবন্ধিত ও করপোরেট কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, জরুরি রক্ষণাবেক্ষণ শেষ না হওয়া পর্যন্ত কারখানাটি বন্ধ থাকবে। তবে ৩০ সেপ্টেম্বরের পর কারখানা চালু হবে কি না, সে বিষয়ে পর্ষদ বা ব্যবস্থাপনার পরবর্তী সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করবে।

কোম্পানির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বর্তমান পরিচালনাগত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি যত দ্রুত সম্ভব কারখানার উৎপাদন কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2