লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

কক্সবাজার ৫০টি হারানো মোবাইল প্রকৃত মালিকের নিকট হস্তান্তর-প্রশংসার দাবিদার জেলা পুলিশ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

মতিউল ইসলাম (কক্সবাজার) 

দেশের শ্রেষ্ঠ পুলিশ সুপার  হিসেবে পুরস্কৃত কক্সবাজারের  পুলিশ সুপার জনাব,এ.এন.এম সাজেদুর রহমান। তিনি ২৭তম বিসিএস ব্যাচের একজন কর্মকর্তা। বগুড়ার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের তিনি জন্মগ্রহণ করেন, এই কর্মকর্তা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের জন্য পরিচিত গত: ৩০ নভেম্বর ২০২৫ তারিখে আনুষ্ঠানিকভাবে কক্সবাজার জেলা পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব গ্রহণ করেন। কক্সবাজার যোগদানের পূর্বে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের স্পেশাল ব্রাঞ্চে( এসবি) এবং হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।

তাহার মূল লক্ষ্য হলো সাগরকন্যা কক্সবাজারের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ,মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর মানবিক ভূমিকা পালন করা।  
তারই অংশ হিসেবে, গত: ০৪ জুন ২০২৬ খ্রিঃ তারিখ (বৃহস্পতিবার) পুলিশ সুপারের কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে সৃষ্টি হয়। পর্যটন নগরী কক্সবাজারে বিভিন্ন সময়ে নাগরিকদের সখের মোবাইল ফোন হারিয়ে যায়। 

হারানো ফোন ফিরে পেতে ভুক্তভোগী নাগরিকগনের জিডির সূত্র ধরে কক্সবাজার জেলা পুলিশের ‘সাইবার ক্রাইম মনিটরিং সেল এবং আইসিটি শাখা’র নিরলস প্রচেষ্টার মাধ্যমে হারিয়ে যাওয়া আইফোন (iPhone)সহ বিভিন্ন ব্র্যান্ডের সর্বমোট ৫০টি মোবাইল উদ্ধারপূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করতে সক্ষম হয় জেলা পুলিশ, কক্সবাজার।

হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেয়ে পুলিশের প্রতি গভীর কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেছেন ভুক্তভোগী মালিকগণ। আগামীতেও জেলা পুলিশের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আপনাদের সন্তুষ্টি আমাদের প্রেরণা।

উদ্ধারকৃত ফোনের তালিকায় থাকা অনেক জিডিতে প্রদত্ত মোবাইল নম্বরটি বর্তমানে বন্ধ থাকায় প্রকৃত মালিকদের সাথে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

এমতাবস্থায়, উদ্ধারকৃত ফোনের প্রকৃত মালিকদের আইএমইআই (IMEI) নম্বর মিলিয়ে এবং জাতীয় পরিচয়পত্র (NID) ও ফোন ক্রয়ের রসিদসহ (ক্যাশ মেমো) প্রয়োজনীয় প্রমাণ সাপেক্ষে নিম্নোক্ত ঠিকানায় যোগাযোগ করে নিজ নিজ ফোন সংগ্রহ করার জন্য অনুরোধ  জানিয়েছেন 

জেলা পুলিশ।যোগাযোগের ঠিকানা:
আইসিটি শাখা,পুলিশ সুপারের কার্যালয়, কক্সবাজার।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2