প্রতিনিধিঃ সোহনু রহমান, জামলপুর সদর
জামালপুর সদর উপজেলার ৮নং বাঁশচড়া ইউনিয়নের ঝাওলা গ্ৰামে জাল দলিল বানিয়ে জমি খারিজ করার অভিযোগ উঠেছে মৃত আবুবক্কর সিদ্দিকের বড় ছেলে মোঃ জাহাঙ্গীর আলম ও ছোট ছেলে মোঃ সাইদুর রহমানের বিরুদ্ধে।
বাদী মোঃ আসলাম আলী, পিতা মৃত আলী মদ্দিন মুন্সী ।আসলাম আলী জানান—তিনি প্রত্যেক সূত্রে ১৪ নাম্বার দাগে ১৩ শতাংশ জমির বৈধ মালিক। অভিযোগে বলা হয়, বিবাদী সাইদুর রহমান ও জাহাঙ্গীর আলম ১৯৯২ সালের ১৯ এপ্রিল জাল দলিল তৈরি করে এবং শামসুদ্দোহার স্বাক্ষর নকল করে। পরবর্তীতে ২০১৬-১৭ সালে ওই জাল দলিল দেখিয়ে জমি খারিজ করে নেন।
ঘটনার পর বাদী আসলাম আলী ভূমি অফিসে অভিযোগ দায়ের করলে উক্ত খারিজ বাতিল হয়। কিন্তু চলতি বছরের ৮ আগস্ট (২০২৪) আবারও খারিজ করা হয় বলে অভিযোগ। ভূমি অফিস থেকে নোটিশ দেওয়া হলেও অভিযুক্তরা হাজির হননি।
এ বিষয়ে বাদী জানান, তিনি বারবার জমি খারিজের হয়রানির শিকার হচ্ছেন এবং বিষয়টি বর্তমানে মামলার প্রক্রিয়াধীন রয়েছে। অপরদিকে অভিযুক্ত জাহাঙ্গীর আলম বলেন, “আমরা তাদের জমি খারিজ করিনি, মামলা দিতে চাইলে দিক।” জাহাঙ্গীর আলমের মা আরও দাবি করেন, “আমাদের কাছে জমি বিক্রি করে না কেন।”
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বাদী আসলাম আলী ন্যায়বিচারের দাবি জানিয়েছেন।
এ জাতীয় আরো খবর...