লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

গাইবান্ধায় সংসার ভাঙনের কষ্টে কৃষকের অদ্ভুত প্রতিবাদ দুধে গোসল

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

গাইবান্ধা প্রতিনিধি
‎গাইবান্ধার পলাশবাড়ীতে সংসার ভাঙনের বেদনায় এক কৃষক প্রায় এক মণ দুধ দিয়ে গোসল করেছেন। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পবনাপুর ইউনিয়নের বরকতপুর গ্রামে এই ঘটনা ঘটে।
‎স্থানীয়রা জানান, ওই কৃষকের নাম লিটন ফারাজি (৪৫)। বিয়ের ২৫ বছর পর স্ত্রী লাভলী আকতার অন্যের সঙ্গে চলে যান এবং তিন মাস আগে আনুষ্ঠানিকভাবে তালাক দেন। এ খবর জানার পর ভেঙে পড়েন লিটন। অবশেষে মানসিক কষ্ট সামলাতে তিনি দুধ কিনে গোসল করেন।

‎লিটন ফারাজি বলেন, আমি কখনো ভাবিনি স্ত্রী আমাকে ছেড়ে চলে যাবে। অনেক চেষ্টা করেও ফেরাতে পারিনি। পরে জানতে পারি, সে তালাক দিয়েছে। এই কষ্ট আর যন্ত্রণা সইতে না পেরে দুধ দিয়ে গোসল করেছি।

‎লিটন ও লাভলীর সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ইতোমধ্যেই সংসার শুরু করেছেন। এলাকার বাসিন্দা হারুন মিয়া জানান, লাভলী বেগম দীর্ঘদিনের অশান্তির কারণে বাবার বাড়ি চলে যান। সেখান থেকেই তিনি স্বামীকে তালাক দিয়ে অন্য ছেলের সঙ্গে চলে যান। এই খবরে ভেঙে পড়ে লিটন প্রায় ৪০ কেজি দুধ কিনে গোসল করেন।

‎গ্রামে এখন তুমুল আলোচনার বিষয় স্ত্রীর তালাকের কষ্টে কৃষকের দুধে গোসল। কেউ এটিকে দুঃখের প্রকাশ, আবার কেউবা ব্যতিক্রমী প্রতিবাদ হিসেবে দেখছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2