লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ। শেয়ার কারসাজিতে লাভেলোর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বড় পদক্ষেপ বিএসইসির ছাত্রদল নেতা আফসানের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপন।

চোরের নজর এবার লবণ মাঠে!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি;

পেকুয়ায় লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরেরা
কক্সবাজারের পেকুয়ায় চোরের নজর এবার লবণ মাঠের উপর পড়ল। গভীর রাতে প্রায় ৪০ শতক লবণ মাঠের পলিথিন ও লবণ নিয়ে গেল চোরের দল। চোরের দলের হানায় মাথায় হাত হতভাগা লবণ চাষীদের। একেতো লবণের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশায় ভোগছিল লবণচাষীরা তার উপর মরার উপর খড়ার ঘাঁ এর মত বিধছে চোরের এমন উৎপাতে।

শনিবার (১৪ মার্চ) দিবাগত গভীর রাতে উপজেলার মগনামা ইউনিয়নের মঠকাভাঙ্গা এলাকার দিদারুল ইসলামের লবণ মাঠ থেকে চুরি হয় পলিথিন ও লবণ। ভূক্তভোগী লবণচাষী দিদারুল ইসলাম অভিযোগ জানান, বাপ-দাদার আমল হতে বংশ পরমপরায় এ জমিতে লবণ চাষ করে আসছি। পাশে রেড ক্রিসেন্ট এর পুকুরে বর্ষার সময় জমে থাকা লবণ পানি নিয়ে লবণ চাষ করে আসছিলাম আমরা। অতীতে কোন সময় এমন চুরির ঘটনা ঘটেনি। 

কিন্ত বিগত কয়েকমাস ধরে এলাকার চিহ্নিত চোরের উপদ্রব বৃদ্ধি পেয়েছে। এতে আমরা শংকিত। এ মৌসুম শুরুর সময় পুকুর থেকে পানি নেয়ার সময় এলাকার কিছু বখাটে লোক চাঁদা দাবী করে আসছিল। তাদের দাবীকৃত চাঁদা না দেয়ায় তারাই এমন চুরি সংঘটিত করেছে বলে আমরা সন্দেহ করছি। 

আমরা তাদের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছি। মঠকাভাঙ্গা এলাকার চিহ্নিত চোরদের বিরুদ্ধে ত্বরিৎ আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ খায়রুল আলম এ বিষয়ে জানান, লবণ মাঠের পলিথিন ও লবণ চুরির বিষয়ে এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2