লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

ব্রেকিং নিউজ: র‍্যাব সদস্যদের ওপর হামলা চালিয়ে রক্ষা পেল না সফিক ডাকাতের দল!

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শেখ সাদী সুমন  ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতি নিধী 
১২ মে, ২০২৪ । 

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কর্তব্যরত র‍্যাব সদস্যদের ওপর অতর্কিত ও বর্বরোচিত হামলা চালিয়েছে কুখ্যাত সফিক ডাকাত ও তার সশস্ত্র বাহিনী। তবে এই ধৃষ্টতা দেখিয়ে পার পায়নি তারা। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে নারীসহ বাহিনীর ৫ সক্রিয় সদস্য।  

​যেভাবে শুরু সেই নারকীয় তান্ডব
​র‍্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১১ মে বিকেল ৪টার দিকে র‍্যাবের একটি গোয়েন্দা দল তথ্য সংগ্রহের জন্য নবীনগরের রতনপুর ইউনিয়ন হয়ে বাঞ্ছারামপুর যাচ্ছিল। পথিমধ্যে সন্ত্রাসী সফিক ডাকাত ও তার বাহিনী র‍্যাব সদস্যদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। তারা র‍্যাব সদস্যদের পরিচয় পাওয়ার পরও আরও হিংস্র হয়ে ওঠে এবং তাদের একটি বাড়িতে আটকে রেখে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করে গুরুত্বর জখম করে। পরবর্তীতে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় অবরুদ্ধ সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।  
​র‍্যাবের পাল্টা ‘অ্যাকশন’, আসামিরা খাঁচায়

​এই ন্যাক্কারজনক ঘটনার পর অপরাধীদের ধরতে কোমর বেঁধে মাঠে নামে র‍্যাব-৯। ১২ মে ভোর সাড়ে ৫টায় নবীনগরের থল্লাকান্দা এলাকায় এক দুঃসাহসিক অভিযানে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। 
গ্রেপ্তারকৃতরা হলো:  
​আব্দুল কাদের (৬২) , মো: রাহিম (২০) , ​আব্দুর রহমান ওরফে অপু মিয়া (১৮), মো: নুর আলম (১৬), ​ছানোয়ারা (৪৮)।

​উদ্ধারকৃত সরঞ্জাম ও অপরাধের ইতিহাস

​গ্রেপ্তারকৃতদের কাছ থেকে র‍্যাব সদস্যদের ওপর হামলায় ব্যবহৃত ১টি রামদা, ১টি চাকু এবং ২টি লোহার রড উদ্ধার করা হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, এই সফিক বাহিনী দীর্ঘদিন ধরে এলাকায় ডাকাতি, চাঁদাবাজি ও সাধারণ মানুষকে জিম্মি করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল।  
​র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জননিরাপত্তা রক্ষায় র‍্যাবের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2