পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডকে বন্ধ-মেয়াদি থেকে উন্মুক্ত-মেয়াদি ফান্ডে রূপান্তরের প্রস্তাব অনুমোদনের লক্ষ্যে বিশেষ সাধারণ সভা (এসজিএম) আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক ভ্যানগার্ড অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের স্বেচ্ছাপ্রস্তাব এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদনের পরিপ্রেক্ষিতে এ সভা আয়োজন করা হচ্ছে। এ বিষয়ে গত ৭ মে ২০২৬ বিএসইসির আদেশ নম্বর ৫৩.০২.০০০০.০০০.২০১.২২.০১৫৭.০৬.১০০.২৭২.১৬২ জারি করা হয়।