লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

চট্টগ্রামের বায়েজিদে চাঁদার দাবিতে প্রকাশ্যে গুলি, ভবন নির্মাণ কাজ বন্ধ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

চট্টগ্রামের বায়েজিদ এলাকায় চাঁদার দাবিতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। শ্রমিকদের মারধর করে ভবন নির্মাণ কাজও বন্ধ করে দিয়েছে তারা। এ ঘটনায় সিএমপি'র বায়েজীদ থানায় মামলা হয়েছে।

শনিবার সকালে বায়েজিদ বোস্তামী থানার উত্তরা হাউজিং সোসাইটি এলাকায় ঘটনাটি ঘটে। জমির মালিকদের একজন জহিরুল ইসলাম মামলাটি দায়ের করেন।

তিনি জানান, কয়েকদিন আগে অটোরিকশা নিয়ে এসে সন্ত্রাসীরা শ্রমিকদের ভয়ভীতি দেখায়। পরবর্তীতে ইমন পরিচয়ে এক ব্যক্তি হোয়াটসঅ্যাপে ফোন করে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেওয়ায় শনিবার সকালে পুনরায় হামলা চালানো হয়। সন্ত্রাসীরা শ্রমিকদের মারধর করে, সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, তাদের একজন মুখোশধারী যুবক পিস্তল উঁচিয়ে ফাঁকা গুলি করছে। অন্যরা গালিগালাজ করে শ্রমিকদের তাড়িয়ে দেয়।

এসময় শ্রমিকদের তেল দিয়ে আগুনে পোড়ানোর হুমকি দেওয়া হয়। শ্রমিকরা আতঙ্কে সাইট ছেড়ে চলে যাওয়ায় টানা দুই দিন ধরে কাজ বন্ধ রয়েছে। হামলাকারীরা স্টোররুম ভাঙচুর করে, মোবাইল লুট করে এবং পাইলিং মেশিনে আগুন দেয় বলেও মামলায় উল্লেখ রয়েছে।

বায়েজিদ থানার ওসি মো. কামরুজ্জামান জানান, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। হামলাকারীরা মুখোশ পরে থাকায় শনাক্তের চেষ্টা চলছে।

জানা যায়, চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের সহযোগী ইমনের অনুসারীরাই এ হামলায় জড়িত। দুই যুগ আগে শাহ আমানত সেতু সংযোগ সড়কে দিনের বেলায় গুলি চালিয়ে আটজনকে হত্যার মামলার আসামি ছিল সাজ্জাদ। বর্তমানে সে কারাগারে থাকলেও তার অনুসারীরা এলাকায় চাঁদাবাজি করছে।

গত বছরের অক্টোবর মাসে চান্দগাঁও এলাকায় এক যুবককে গুলি করে হত্যার ঘটনায় ছোট সাজ্জাদের নাম উঠে আসে। এরপর পুলিশ তাকে ঢাকার বসুন্ধরা শপিং সিটি থেকে গ্রেপ্তার করে। সাজ্জাদের গ্রেপ্তারের পর তার অনুসারী ইমন বায়েজিদ এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ রয়েছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2