লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

পোশাক, আতর-টুপি ও নতুন টাকার বেচাকেনায় উৎসবের আমেজ "চট্টগ্রামে জমজমাট ঈদের বাজার"

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

এনামুল হক রাশেদী, চট্টগ্রামঃ

পবিত্র রমজান শেষের পথেই, আনন্দঘন ঈদের বাকি আর মাত্র কয়টা দিন। ঈদ মানেই আনন্দ-ঈদ মানেই নতুন পোশাক, নতুন জুতো আর আর আতর সেন্টের সৌরভ। নাগরিকদের যারযার সাধ্য অনুযায়ী ঈদের নতুন মার্কেটিং চাই-ই চাই। বানিজ্যিক রাজধানী বন্দরনগরী চট্টগ্রামে ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় জমে উঠেছে নগরীর বাজারগুলো। অভিজাত শপিংমল থেকে শুরু করে ফুটপাতের দোকান—সবখানেই ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। যার যার সামর্থ্য ও পছন্দ অনুযায়ী নতুন জামা, জুতা, প্রসাধনী ও বিভিন্ন প্রয়োজনীয় পণ্য কিনে ঈদের প্রস্তুতি নিচ্ছেন নগরবাসী। দিনের ১০ টা থেকে রাত অবধি চলছে বিকিকিনি। বিশেষ করে বিকাল থেকে শেষ রাত পর্যন্ত জমজমাট চলছে বেচাকেনা। 

নগরের নিউ মার্কেট, আন্দরকিল্লা, চকবাজার, জিইসি মোড়, লালখান বাজার, বহদ্দারহাট, সানমার সিটি, ষোলশহর, আগ্রাবাদ ও সিইপিজেড এলাকায় ক্রেতাদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের উৎসব বোনাস পাওয়ায় কেনাকাটার চাপ আরও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নগরের অন্যতম বৃহৎ পাইকারি বাজার রিয়াজউদ্দিন বাজারে রয়েছে প্রায় ১৫ হাজারের বেশি পাইকারি দোকান। এখান থেকে চট্টগ্রাম ছাড়াও আশপাশের জেলার খুচরা ব্যবসায়ীরা পণ্য সংগ্রহ করেন। এছাড়া টেরিবাজারেও ভারত, পাকিস্তান ও থাইল্যান্ড থেকে আমদানিকৃত শাড়ি, লেহেঙ্গা, গাউন ও কসমেটিকসহ নানা পণ্য বিক্রি হচ্ছে।

টেরিবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল মান্নান বলেন, “ঈদকে সামনে রেখে প্রতিটি ব্যবসায়ী বিশেষ প্রস্তুতি নেন। যদিও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে রেমিট্যান্স কমে যাওয়ার আশঙ্কা ছিল, তবুও গত বছরের তুলনায় এবার বাজারে ক্রেতা উপস্থিতি ভালো।”
এবারের ঈদ বাজারে পাকিস্তান, তাইওয়ান ও থাইল্যান্ডের তৈরি পোশাক, মেয়েদের থ্রি-পিস, জুতা, প্রসাধনী ও শিশুদের ফ্যাশন সামগ্রীর চাহিদা বেশি। ভারতীয় পোশাকের দাম ৫ হাজার থেকে ৩০ হাজার টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া ভারতীয় সিল্ক, কাতান, টাঙ্গাইল ও কাঞ্জিলাল শাড়ি ক্রেতাদের পছন্দের তালিকায় রয়েছে।

এদিকে অতিরিক্ত ক্রেতা চাপের কারণে নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার, জুবিলী রোড, স্টেশন রোড, আন্দরকিল্লা, চকবাজার, ষোলশহর, নাসিরাবাদ, আগ্রাবাদ, দেওয়ানহাট ও বহদ্দারহাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। উৎসব মৌসুমে নিরাপত্তা জোরদার করতে পুলিশ ও র‌্যাব সদস্যরা নিয়মিত টহল দিচ্ছেন। নিউমার্কেট, রেয়াজউদ্দিন বাজার, টেরিবাজার, লালখান বাজার, কহিনুর সিটি, সানমার সিটি, জিইসি, বহদ্দার হাট, চকবাজার, আগ্রাবাদ আক্তারুজ্জামান সেন্টার, সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট, লাকী প্লাজায় গিয়ে ক্রেতার ভীড়ে ত্রাহি অবস্থা, সব জায়গায় প্রশাসনের কড়া নজরদারী চোখে পড়েছে। এসব এলাকার ফুটপাতেও ক্রেতার প্রচুর ভীড় লক্ষ্য করা গেছে।

ঈদের মার্কেটে চোর সিন্ডিকেট, চক্রের দুই সদস্য গ্রেপ্তারঃ

ঈদের বাজারকে কেন্দ্র করে চুরির ঘটনাও বাড়ছে। ঈদের বাজারকে কেন্দ্র করে নারী পুরুষের সমন্বয়ে কয়েকটি চোর সিন্ডিকেট গড়ে উঠেছে। এই সিন্ডিকেটের সদস্যরা বিভিন্ন কৌশলে ক্রেতা সেজে ঈদের মার্কেটগুলোতে হানা দিয়ে চুরি করছে ঈদের জামাকাপড় সহ বিভিন্ন পণ্য। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানা পুলিশ অভিযানে পেশাদার চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তাররা হলেন—সিয়ান্দর ওরফে মো. আরিফ হোসেন (৩০) এবং মো. রুবেল (৩৫)। তারা উভয়েই কুমিল্লা জেলার বাসিন্দা হলেও খাতুনগঞ্জের লোহারপুল সংলগ্ন সোনা মিয়া মার্কেটের একটি কক্ষে ভাড়া থাকতেন।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়ার সার্বিক নির্দেশনায় কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আফতাব উদ্দিনের নেতৃত্বে শুক্রবার (১২ মার্চ) রাত ২টা ৪৫ মিনিটের দিকে খাতুনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তাদের কাছ থেকে বিভিন্ন রঙের ১২টি থ্রি-পিস, তিনটি লেহেঙ্গা এবং চুরির কাজে ব্যবহৃত কাটার, লোহার কাঁচি, স্ক্রু-ড্রাইভার ও একটি ব্যাগ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পোশাকের আনুমানিক মূল্য প্রায় ৪২ হাজার টাকা।
গ্রেপ্তার আরিফের বিরুদ্ধে কোতোয়ালী ও বাকলিয়া থানায় মাদক ও চুরির একাধিক মামলা রয়েছে। রুবেলের বিরুদ্ধেও কোতোয়ালী থানায় কয়েকটি মামলা রয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

দেশীয় হাতেবোনা টুপির কদর বেশি এবারঃ

ঈদের নামাজকে কেন্দ্র করে নগরের আতর ও টুপির দোকানগুলোতেও জমে উঠেছে বেচাকেনা। সুগন্ধি আতর এবং নান্দনিক নকশার টুপি যেন ঈদের প্রস্তুতির অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও চকবাজার এলাকায় আতর-টুপি কেনার জন্য ক্রেতাদের ভিড় দেখা গেছে। বিশেষ করে ২০ রমজানের পর থেকে এসব পণ্যের বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

দোকান ঘুরে দেখা গেছে, শতাধিক ডিজাইনের দেশি-বিদেশি টুপি পাওয়া যাচ্ছে। তবে এবার দেশীয় তৈরি হাতেবোনা টুপির চাহিদা সবচেয়ে বেশি। এসব টুপির দাম ১০০ থেকে ৩০০ টাকার মধ্যে। চট্টগ্রামের চন্দনাইশ, হাটহাজারী, বগুড়া, ময়মনসিংহ ও বরিশাল অঞ্চল থেকে এসব হাতেবোনা টুপি আসে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এগুলো বিদেশেও রপ্তানি করা হয়।
এছাড়া বাজারে পাকিস্তানি, মালয়েশিয়ান, আফগানি, কাশ্মীরি ও তার্কিশ টুপি পাওয়া যাচ্ছে। তার্কিশ টুপি বিক্রি হচ্ছে ৫০০-৬০০ টাকায়, চায়না টুপি ২০০-৪০০ টাকায় এবং কাশ্মীরি টুপি ৬০০ থেকে ১৪০০ টাকায়।

চকবাজারের গুলজার টাওয়ারের আয়াত স্টোরের প্রশাসনিক কর্মকর্তা লোকমান হোসেন বলেন,
“এবার হাতেবোনা দেশীয় টুপির চাহিদা বেশ বেড়েছে। ডিজাইন ও মান ভালো হওয়ায় ক্রেতারা এগুলো বেশি কিনছেন।” এদিকে অনেকেই ঈদের নামাজের জন্য জুব্বা কিনছেন। জুব্বার সঙ্গে পরার জন্য হাজী রুমালও বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়। সৌদি আরব থেকে আসা একই ধরনের রুমালের দাম ১৪০০ থেকে ৬ হাজার টাকা পর্যন্ত।

আতরের দোকানে বাড়ছে ক্রেতাঃ

এদিকে আতরের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে পৃথিবীর বিভিন্ন নামিদামি ব্রান্ডের আতর। স্প্রে করা যায় এমন আতরও কিনছেন তরুণরা। কাবার গিলাপে ব্যবহার করে এমন আতরের কদর এবার বেশি বলে জানা গেছে। এছাড়া বিক্রির তালিকায় আছে বাংলাদেশের সিলেট থেকে আসা অর্গানিক অয়েল বা আতর। যেটা সিলেটি উদ নামেও পরিচিত। পাশাপাশি ভারতের আজমল ব্রান্ড এবং আল হারমাইন ব্রান্ডের আতর। সুরাতি, আমীর আল উদ, এসআচ আল আরাবিয়া, দালাল, সুলতান, মাস্কাল কাবা, নাফা কাস্তুরী, সুইটস মাসকাল তাহারা, উদ, আবদুস সামাদ কোরাইশী, শাফাঘ উদ, জান্নাতুল ফেরদৌস, আমির আল কুয়াদিরাজা’সহ বিভিন্ন নামের আতর বিক্রি হচ্ছে। মান ও ব্র্যান্ড অনুযায়ী এসব আতরের দাম নির্ধারণ করা হয়েছে। কর্পোরেট, সফট মিষ্টি এবং আকর্ষণীয় ঘ্রাণের আতর আছে। আছে অর্গানিক কালেকশনও।
আতরে অভিজ্ঞ কয়েকজন বিজ্ঞ আলেমদের সাথে কথা বলে জানা গেছে,- ভাল আতর সাধারণত মস্ক, উড, অ্যাম্বার টাইপ আতর সবচেয়ে বেশি সময় স্থায়ী হয়। মস্ক, উডি  মধ্যে পাওয়া যাচ্ছে

ফুটপাতে নতুন টাকার জমজমাট বাজারঃ

ঈদকে সামনে রেখে নতুন টাকার চাহিদা বাড়লেও এবার ব্যাংকে নতুন নোট সরবরাহ না থাকায় নগরের বিভিন্ন ফুটপাতে গড়ে উঠেছে নতুন টাকার অস্থায়ী বাজার।
নিউ মার্কেট মোড়ে জাকির হোসেন নামের এক ব্যবসায়ী ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট বিক্রি করছেন। অতিরিক্ত টাকা দিলেই ক্রেতারা নতুন নোট সংগ্রহ করতে পারছেন।
তিনি জানান, ১০ টাকার নোটের চাহিদা সবচেয়ে বেশি। ১০ টাকার এক হাজার টাকার বান্ডিল কখনো কখনো দেড় হাজার টাকায়ও বিক্রি হয়।

ঈদের সময় জাকাত, সালামি ও উপহার দেওয়ার জন্য অনেকেই নতুন নোট কিনে থাকেন। বিশেষ করে শিশু-কিশোরদের কাছে কড়কড়ে নতুন নোটের আলাদা আকর্ষণ রয়েছে।
নিউ মার্কেট ছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের আশপাশ, সিডিএ ভবনের সামনে, আগ্রাবাদ সিঙ্গাপুর ব্যাংকক মার্কেটের সামনে এবং কোর্ট হিল এলাকায়ও নতুন টাকার এমন অস্থায়ী দোকান দেখা যাচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই এই ব্যবসা জমে উঠছে।
এক নারী বিক্রেতা জানান, খুব সকালে লাইনে দাঁড়িয়ে তিনটি বান্ডিল নতুন নোট সংগ্রহ করে তিনি প্রায় ৩০০-৩৫০ টাকা লাভ করেছেন। ভারী কাজ করতে না পারায় এভাবেই জীবিকা চালাচ্ছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে লিখেছেন, ফুটপাতে নতুন টাকার বাজার বাংলাদেশের একটি ব্যতিক্রমী সামাজিক ঐতিহ্য। ঈদের আগে এই দৃশ্য নগরের উৎসবমুখর পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2