লোড হচ্ছে...
আজঃ 07 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

স্বীকৃত জুলাইযোদ্ধা তামিমের ওপর মুখোশধারী সন্ত্রাসীদের হামলা, তরুন সমাজে তীব্র প্রতিক্রিয়া

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: তামিম মির্জার

এনামুল হক রাশেদী, চট্টগ্রাম:

জুলাই আন্দোলনের সম্মুখসারীর যোদ্ধা ও চট্টগ্রাম সরকারি কলেজের ছাত্র হোসাইন মোহাম্মদ তামিম প্রকাশ ওরফে তামিম মির্জার ওপর মুখোশধারী একদল দুর্বৃত্ত হামলা চালিয়েছে। এতে তিনি আহত হয়ে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (৫ এপ্রিল) বিকেলে চট্টগ্রাম নগরীর প্রবেশমুখ নতুন ব্রিজ এলাকায় এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ৫-১০ জনের একটি দল তামিমের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তার পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়।
ঘটনার পরপরই তামিম মির্জা ফেসবুক লাইভে এসে ঘটনার বর্ণনা দেন। নাজুক অবস্থায় তিনি বলেন, “আমাকে মেরে ফেললেও আমি আমার পথ থেকে এক ফোটাও নড়ব না। অসম্ভব বাজেভাবে আমাকে মারধর করা হয়েছে। হয় ছাত্রদল না হয় ছাত্রলীগ নতুন ব্রিজ এলাকায় আমার ওপর হামলা করেছে।”

তিনি আরও বলেন, “আমাকে মেরে ফেললেও আমি দেশের পক্ষে কথা বলা ছাড়ব না।” পরে তাকে দ্রুত চট্টগ্রামের একটি হাসপাতালে নেওয়া হয়, যেখানে তিনি চিকিৎসাধীন আছেন।
এদিকে ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে চট্টগ্রামের তরুণ সমাজে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকে এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে পোস্ট দেন এবং নতুন ব্রিজ এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে জুলাই আন্দোলনের সময় তামিম মির্জার বিভিন্ন মিটিং-মিছিলে অংশগ্রহণের ছবিও শেয়ার করতে দেখা যায়।

জানা গেছে, তামিম মির্জার গ্রামের বাড়ি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে। বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জুনাঈদ বলেন, তামিম চট্টগ্রাম সরকারি কলেজের একজন মেধাবী ছাত্র এবং অত্যন্ত সাহসী। বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদান সবারই জানা। তার ওপর এ ধরনের হামলা অত্যন্ত দুঃখজনক।

এদিকে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী। এক বিবৃতিতে তিনি বলেন, “একজন স্বীকৃত জুলাইযোদ্ধা এমন ন্যাক্কারজনক হামলার শিকার হওয়া কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।”

তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লোহাগাড়া উপজেলা শাখার আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, বড়হাতিয়া ইউনিয়ন আমীর মাওলানা জসিম উদ্দিন। হামলার শিকার হওয়া তামিমের ছোট চাচা দিদারুল আলম জানান, তামিম হল জুলাই আন্দোলনে সম্মুখসারীর যোদ্ধা। 

বৈষম্যবিরোধী আন্দোলনে তার অবদান সম্পর্কে সবাই অবগত। তার ওপর এভাবে হামলা করা অত্যন্ত দুঃখজনক। এ ধরনের ন্যাক্কারজনক হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

এ বিষয়ে সর্বশেষ আপডেট সিএমপির বাকলিয়া থানার ওসির নাম্বারে একাধিকবার কল করা হলেও কল রিসিভ না করায় আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এখনো বিস্তারিত কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা হামলাকারীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2