লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

জামালপুরে জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: রেলপথ অবরোধ

মো:মাজাহারুল ইসলাম জামালপুর প্রতিনিধি : 

জামালপুর শহরের শেখেরভিটা এলাকায় দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনের দাবিতে রেলপথ অবরোধ করেছেন স্থানীয় বাসিন্দারা। 

রোববার (৩ মে) দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন এলাকাবাসী। এতে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায় এবং যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।

প্রায় ৪০ মিনিট অবরোধ চলার পর প্রশাসনের পক্ষ থেকে দ্রুত জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেওয়া হলে আন্দোলনকারীরা অবরোধ প্রত্যাহার করেন। পরে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আন্দোলনকারীরা বলেন, গত এক সপ্তাহ ধরে জলাবদ্ধতার কারণে শেখেরভিটা এলাকায় হাজারো মানুষ চরম দুর্ভোগে পড়েছেন। পানি জমে থাকার ফলে বিভিন্ন রোগব্যাধি ছড়িয়ে পড়ছে এবং সাপের আতঙ্কে দিন কাটাচ্ছেন বাসিন্দারা। 

বিষয়টি নিয়ে পৌরসভা ও জেলা প্রশাসনকে একাধিকবার অবহিত করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এতে ক্ষুব্ধ হয়ে বাধ্য হয়েই তারা রেলপথ অবরোধের মতো কর্মসূচি পালন করেন।

জামালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এখান কার লোকজন জলাবদ্ধতার জন্য আজকে দেওয়ানগঞ্জ থেকে ঢাকা গামী ট্রেন অবরোধ করে। আমরা খবর পাওয়ার পর ঘটনাস্থলে আসি‌। পৌরসভার লোকজন ও আসে। তাদের আশ্বাসে এখন ট্রেনটি ছেড়ে দিয়েছে আন্দোলনকারীরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2