লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

জয়পুরহাটে নবম জেলা কাব-ক্যাম্পুরির উদ্বোধন

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জয়পুরহাট প্রতিনিধিঃ শীতল চন্দ্র

বাংলাদেশ স্কাউটস এর উপ-প্রধান কমিশনার মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন,যতদিন পর্যন্ত আমরা দেশের প্রতি দায়িত্বশীল না হবো,ততদিন আমরা দেশকে পরিবর্তন করতে পারব না। আমার বিশ্বাস আগামী দিনে দেশ পরিবর্তনের মূল কান্ডারি হবে কাব স্কাউটস এর বন্ধুরা’। 

সোমবার সকাল ১১টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত নবম জয়পুরহাট জেলা কাব ক্যাম্পুরী ও শতভাগ অর্জনকল্পে প্রস্তুতিমূলক ক্যাম্প এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় বক্তব্য রাখেন জেলা স্কাউটস এর সভাপতি ও জেলা প্রশাসক আফরোজা আকতার চৌধুরী সহ অন্যরা। 

জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা করা হয়। শেষে পাঁচবিবি ও আক্কেলপুর উপজেলা কাব দল গান ও নৃত্য পরিবেশন করে।

এর আগে শহরের রামদেও বাজলা সরকারি স্কুল মাঠ থেকে বের হওয়া একটি বর্ণাঢ়্য শোভাযাত্রা প্রধান সড়ক প্রদক্ষিণের পর কালেক্টরেট মাঠে এসে শেষ হয়। এতে জেলার ৪৮৭টি প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের কাব-স্কাউট দল অংশ নেয়।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2