লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

কন্ঠশিল্পী জাহাঙ্গীরের সাথে বিএনপি নেতা রুহুল কবির রিজভীর সৌজন্য সাক্ষাৎ

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

তারেক রহমানের পক্ষে পরিবারের মাঝে নগদ অর্থ হস্তান্তর

মোঃ লাভলু, চৌদ্দগ্রাম: সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও বিএনপি চেয়ারম্যান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে নির্বাচনী গান সহ দলীয় বিভিন্ন গান গেয়ে (পরিবেশন করে) সোস্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হন কুমিল্লার চৌদ্দগ্রামের কৃতিসন্তান, জন্মান্ধ বয়াতি কন্ঠশিল্পী মো. জাহাঙ্গীর আলম। ভাইরাল হওয়া গানগুলো নজরে আসে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। 

এতে মুগ্ধ হয়ে তিনি লন্ডন থেকে দলের হাইকমান্ডকে এক জরুরি বার্তা প্রেরণ করেন এবং বয়াতি শিল্পী জাহাঙ্গীরের সাথে দেখা করা নির্দেশনা দেন। এরই সূত্রধরে সোমবার (২০ অক্টোবর) বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ এর নেতৃত্বে বিএনপি’র একটি প্রতিনিধি দল দৃষ্টি প্রতিবন্ধী বয়াতি শিল্পী মো. জাহাঙ্গীর আলমের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে তার বাড়িতে আসেন। কেন্দ্রীয় নেতার আগমনের সংবাদে দলীয় নেতাকর্মীদের ঢল নামে সেখানে। এ সময় প্রতিনিধি দলের সদস্যরা জাহাঙ্গীরের পরিবারের সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। 
পরে তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে উপহার হিসেবে জাহাঙ্গীরের হাতে মোটা অঙ্কের নগদ অর্থ হস্তান্তর করেন। এর আগে কুমিল্লার চান্দিনা উপজেলায় জুলাই আন্দোলনের সময় নিহত এক শহীদের কবর জিয়ারত করেন বিএনপি’র কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

সোমবার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের ফুলমুড়ি গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী বয়াতি শিল্পী মো. জাহাঙ্গীর আলমের বাড়িতে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী বলেন, হঠাৎ করে দেশে সংঘঠিত সিরিজ অগ্নিকান্ডের ঘটনায় আমরা বিচলিত। অগ্নিকান্ডের এসব ঘটনা পরপর ঘটে যাওয়ায় জনমনে কিছুটা আতঙ্ক ও শঙ্কার সৃষ্টি করেছে। দেখা দিয়েছে নানান প্রশ্নের। দেশে বিচ্ছিন্ন ঘটনা ঘটা স্বাভাবিক। কিন্তু যখন এমন ঘটনা সিরিজ আকারে ঘটে, তখন বুঝতে হবে সেখানে কালো হাত আছে। বাংলাদেশকে অস্থিতিশীল করাই যাদের লক্ষ্য। হাসিনাবিহীন বাংলাদেশ ঠিকমতো চলছে না, বিষয়টি আন্তর্জাতিকভাবে দেখানোর জন্য দেশীয় ও বিদেশী শক্তির সম্মিলিত ষড়যন্ত্রই এটি। এ সময় তিনি বিএনপি নেতাকর্মী সহ দেশের জনগণকে এসব বিষয়ে সতর্ক থাকার আহবান জানান।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, সরকার যথাসময়ে নির্বাচন দিতে বেশ আন্তরিক। নির্বাচন কমিশনও সে লক্ষ্যে প্রস্তুতি সারছে। আমরা মনে করি, নির্বাচন কমিশন এখন পর্যন্ত তাদের যে দৃঢ়তা দেখিয়েছেন, এটি বেশ প্রশংসনীয়। বিশেষ করে সব রাজনৈতিক দলকে একত্রিত করা, দেশের সংবিধান ও নির্বাচনী বিধির মধ্যে পড়ে না এমন প্রশ্নে আপোষ না করা। এটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে তাদের দৃঢ় অবস্থানেরই বহিঃপ্রকাশ। সবমিলিয়ে এখন পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি, সেটা হলো: নির্ধারিত সময়ের মধ্যে এ নির্বাচন কমিশনের অধিনেই একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা সম্ভব। 

তাদের সে সক্ষমতা আছে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। সিরিজ অগ্নিকান্ড কিংবা বিশৃঙ্খলা ফেব্রæয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের জন্য কোনো বাধা হবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তিনি প্রশাসনের ভেতরে স্বৈরাচারের যে দোসররা রয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে সরকার ও নির্বাচন কমিশনের প্রতি উদাত্ত আহবান জানান।

এ সময় অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হাজী আমিনুর রশিদ ইয়াছিন, বিএনপি’র কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ভিপি ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপি’র সভাপতি উতবাতুল বারী আবু, জেলা বিএনপি’র সাবেক সদস্য মো. আমিরুজ্জামান আমির, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সভাপতি মো. কামরুল হুদা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. হারুন অর রশিদ মজুমদার, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. শাহআলম রাজু, সাংগঠনিক সম্পাদক মো. নুরুন্নবী পাটোয়ারী নুরু, মো. গিয়াস উদ্দীন, দফতর সম্পাদক মো. জাহিদুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. শরীফুল ইসলাম দুলাল, সাধারণ সম্পাদক কাজী রাকিবুল আহসান মহব্বত, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু, উপজেলা যুবদলের আহবায়ক মো. জামাল উদ্দিন মামুন, সদস্য সচিব মো. শাহনেওয়াজ মজুমদার, 

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ডেভিড, উপজেলা ছাত্রদলের সভাপতি মো. ফখরুল হাসান, বিএনপি আব্দুর রাজ্জাক, জালাল উদ্দিন মোল্লা, মো. মুজিবুর রহমান, জসিম উদ্দিন, মামুনুর রশিদ দাউদ, মো. সোলেমান, যুবদল নেতা আব্দুল হালিম ভূঁইয়া, মো. শরীফ হাসান, রফিকুল ইসলাম শামীম প্রমুখ। 

এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2