লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

চট্টগ্রামকে আধুনিক নগরী গড়তে কাজ করব: এমপি নোমান।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মোঃ দিদারুল ইসলাম, চট্টগ্রাম:

সাঈদ আল নোমান এমপি বলেছেন, জনগণের রায়ে তিনি যে দায়িত্ব পেয়েছেন তা যথাযথভাবে পালনে তিনি বদ্ধপরিকর। চট্টগ্রাম-১০ আসনের সার্বিক উন্নয়ন এবং নগরীকে বাসযোগ্য ও আধুনিক হিসেবে গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করে যাবেন।

গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর চট্টগ্রাম ক্লাব ব্যাংকুয়েট হলে বেসরকারি সংস্থা অর্গানাইজেশন ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট সোসাইটি (ওডিএমএস)-এর উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে কী-নোট বক্তা বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. মঞ্জুরুল কিবরিয়া পরিচ্ছন্ন, সবুজ ও দুর্যোগ সহনশীল শহর গঠনের ধারণা তুলে ধরেন। তিনি বলেন, চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় বৈজ্ঞানিক পরিকল্পনার কোনো বিকল্প নেই। নবনির্বাচিত সংসদ সদস্যের সক্রিয় ভূমিকা চট্টগ্রামকে দুর্যোগ সহনশীল শহরে রূপান্তর করতে সহায়ক হবে।

ওডিএমএস চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেরিন সায়েন্স অনুষদের সাবেক ডিন অধ্যাপক শফিকুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সিইও এম আর চৌধুরী মিল্টন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শিক্ষক ফেডারেশনের সাবেক সভাপতি সিদ্দিক আহমেদ চৌধুরী, বিজিএমইএ ইউনিভার্সিটির উপাচার্য ড. ওবায়দুল করিম, ব্যারিস্টার তারেক আকবর খোন্দকার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ-এর অতিরিক্ত কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী, অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানসহ আরো অনেকে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2