লোড হচ্ছে...
আজঃ 03 June 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
মায়ের কণ্ঠে শুরু, দুই দশকের সুরসাধনায় রিয়া বড়ুয়া: মৌলিক গানে নতুন স্বপ্নের উড়ান গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস-প্রাইভেটকার ত্রিমুখী সংঘর্ষ: নিহত ১, আহত অন্তত ১০ ১০নং সলিমপুর ইউনিয়নের বৈধ অস্থায়ী কোরবানির পশুর হাটে বেআইনি হস্তক্ষেপের প্রতিবাদে সংবাদ সম্মেলন বান্দরবানে ধর্ষণের প্রতিবাদে পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিবাদ সমাবেশ। শিশু রামিসা হত্যা ও আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন। পঞ্চগড়ের দেবীগঞ্জে ডিএসবি সদস্যকে পিটিয়ে আহতের ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে কক্সবাজার আদালত প্রাঙ্গনে গোলাগুলি আহত ১ এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন। ১৬ ঘণ্টা পর নিখোঁজ স্কুলছাত্র রিফাতের মরদেহ উদ্ধার নবীনগরে পিকআপ ভ্যানে ৪০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ০২ জন । চট্টগ্রামের বায়েজীদে দেয়াল ধসে শিশুমৃত্যু: অবৈধ পলিথিন কারখানা ঘিরে ক্ষোভ ও আতঙ্ক চট্টগ্রামে বিদ্যানন্দের ‘১ টাকায় কুরবানির বাজার সালথায় অস্ত্রের মুখে ৯বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, থানায় অভিযোগ। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে মেঘনা উপজেলায় মানববন্ধন। শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন। অবশেষে চট্টগ্রাম চেম্বারের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে কাল শনিবার। চট্টগ্রামে নির্যাতিত শিশুটির চিকিৎসার দায়িত্ব নিলেন মেয়র শাহাদাত। চট্টগ্রামে তিন বছরের শিশুকে ধর্ষণ, মামলা দায়ের। পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে পেঁয়াজ রসুন আদার দাম বৃদ্ধি নিচ্ছে কোঁচারা বিক্রেতারা। জয়পুরহাটে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা গ্রেপ্তার।

৩৬ ডিগ্রিতে পুড়ছে পর্যটন নগরী: ভ্যাপসা গরমে নাভিশ্বাস, মাসশেষে লঘুচাপের আভাস

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

​মতিউল ইসলাম (কক্সবাজার)

​তীব্র দাবদাহ আর ভ্যাপসা গরমে স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারের জনজীবন। আজ জেলায় চলতি মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা ৩৬ ডিগ্রি হলেও বাতাসের উচ্চ আর্দ্রতার কারণে শরীর পুড়ছে আরও বেশি উত্তাপে।

​সকাল থেকেই প্রখর রোদে উত্তপ্ত হয়ে ওঠে চারপাশ। দুপুরের দিকে রাস্তাঘাটে লোকসমাগম কমে যায়। শ্রমজীবী মানুষ বিশেষ করে রিকশাচালক ও দিনমজুরদের জন্য এই গরম অসহনীয় হয়ে দাঁড়িয়েছে। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৬৫ শতাংশ হওয়ায় শরীরে প্রচুর ঘাম হচ্ছে, যা অস্বস্তিকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে।

​কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, ভৌগোলিক কারণে উপকূলীয় অঞ্চলে আর্দ্রতা বেশি থাকে। তিনি বলেন:

​"আজ জেলায় এই মৌসুমের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। বাতাসের আর্দ্রতা বেশি থাকায় সাধারণ তাপমাত্রার চেয়েও কয়েক ডিগ্রি বেশি গরম অনুভূত হচ্ছে। আগামী এক সপ্তাহ এই পরিস্থিতি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।"
​তিনি আরও জানান যে, আবহাওয়া পরিস্থিতি খুব শীঘ্রই পরিবর্তনের সম্ভাবনা কম। বরং মে মাসের শেষার্ধে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।
​শহরের কালুর দোকান এলাকায় কথা হয় রিকশাচালক রহমত উল্লাহর সাথে। 

তিনি কপালে জমে থাকা ঘাম মুছতে মুছতে বলেন:
​"গরমে রিকশা চালানো অসম্ভব হয়ে পড়েছে। রোদের ঝাজ তো আছেই, সাথে ভ্যাপসা গরমে শ্বাস নিতেও কষ্ট হচ্ছে। যাত্রীও খুব একটা পাওয়া যাচ্ছে না।"

​অন্যদিকে, সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকদের উপস্থিতিও অন্যান্য দিনের তুলনায় কম দেখা গেছে। যারা এসেছেন, তাদের বেশিরভাগই বিকেলের পর সৈকতে নামছেন।
​তীব্র গরমে হিটস্ট্রোক ও পানিশূন্যতা এড়াতে চিকিৎসকরা অতিরিক্ত পানি পান করার এবং প্রয়োজন ছাড়া রোদে বের না হওয়ার পরামর্শ দিয়েছেন।

 বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অতিরিক্ত সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। ​চলতি সপ্তাহের শেষ নাগাদ বৃষ্টির দেখা না মিললে গরমের এই তীব্রতা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2