লোড হচ্ছে...
আজঃ 23 October 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
এডিএন টেলিকমের পর্ষদ সভা ২৭ অক্টোবর এসিআই ফরমুলেশনের বোর্ড সভার তারিখ ঘোষণা ইউসিবির বোর্ড সভার তারিখ ঘোষণা ২৭ অক্টোবর সোনারগাঁও টেক্সটাইলসের বোর্ড সভা সিলভা ফার্মার বোর্ড সভা ২৮ অক্টোবর রানার অটোমোবাইলসের পর্ষদ সভার তারিখ ঘোষণা টেকনো ড্রাগসের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্র্যাক ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা পপুলার লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ সভা ২৭ অক্টোবর বার্জার পেইন্টসের পর্ষদ সভা ২৮ অক্টোবর মিডল্যান্ড ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা ব্যাংক এশিয়ার পর্ষদ সভার তারিখ ঘোষণা বোর্ড সভার তারিখ জানিয়েছে মিরাকল ইন্ডাস্ট্রিজ বিজিআইসির তৃতীয় প্রান্তিক প্রকাশ Price Sensitive Information (Q3): Bangladesh General Insurance Company PLC. কাঠালিয়ায় মা ইলিশ রক্ষায় অভিযান, জব্দ ২০ হাজার মিটার জাল ঝালকাঠিতে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় ছোট ভাই হত্যা মামলার আসামি বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার ভুল সংশোধন আইসিবি ইসলামী ব্যাংকের পর্ষদ সভার তারিখ ঘোষণা

জয়পুরহাটে ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

শীতল চন্দ্র, জয়পুরহাট প্রতিনিধিঃ

জয়পুরহাটের কালাই উপজেলায় ক্রীড়া চর্চার মানোন্নয়ন ও খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার  দুপুরে কালাই উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ইনডোর স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক  মাসুদ রানা প্রধান।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার মোহাম্মদ রায়হান, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম,জেলা কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলী হাসান মুক্তা,  কালাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক  রফিকুল ইসলাম টুকু, কালাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার, জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রাসেল তালুকদার উপস্থিত ছিলেন। 



​ভিত্তিপ্রস্তর স্থাপনকালে মাসুদ রানা প্রধান বলেন, বর্তমান সরকার ক্রীড়াবান্ধব সরকার। এই ইনডোর স্টেডিয়ামটি নির্মিত হলে স্থানীয় তরুণ প্রজন্ম ও খেলোয়াড়রা সারা বছর ইনডোর গেমস অনুশীলনের সুযোগ পাবে, যা কালাইয়ের ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করবে।

​অনুষ্ঠানে জেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের স্থানীয় কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

জয়পুরহাট জেলা পরিষদের সরাসরি তত্ত্বাবধানে এই প্রকল্পটির কাজ বাস্তবায়িত হবে বলে জানানো হয়েছে।

​ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। স্টেডিয়ামটি নির্মিত হলে দীর্ঘদিনের দাবি পূরণ হবে বলে আনন্দ প্রকাশ করেছেন স্থানীয় ক্রীড়ামোদীরা।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2