লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

সোমবার কক্সবাজার আসছে প্রধান উপদেষ্টা ড.মোহাম্মদ ইউনুস

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

মতিউল ইসলাম (কক্সবাজার) 

কেউ কথা রাখেনি তারি অংশ হিসেবে রোহিঙ্গাদের প্রত্যাবাসন সহ সংকট মোকাবিলায় টেকসই সমাধানের পথ খুঁজতে আন্তর্জাতিক সহযোগিতা চায় প্রায় ১৩ লক্ষ রোহিঙ্গা’কে আশ্রয় দেওয়া বাংলাদেশ।

সে লক্ষ্যে ৪০ টি দেশের প্রতিনিধিদের অংশ গ্রহণে কক্সবাজারে রবিবার (২৪ আগস্ট) থেকে তিন দিনের আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। শহর থেকে ২৮ কিলোমিটার দূরে উখিয়ার ইনানীতে বাংলাদেশ সেনাবাহিনী পরিচিত হোটেল বে-ওয়াচের সম্মেলন কক্ষে বিকেল ৪ টায় প্রথম অধিবেশন আরম্ভের কথা রয়েছে।

বিদেশি অতিথিদের পাশাপাশি ‘টেকঅ্যাওয়ে টু দ্যা হাই-লেভেল কনফারেন্স অন দ্যা রোহিঙ্গা সিচুয়েশন’ শিরোনামে এই অংশীজন সংলাপে অংশ নিতে উপস্থিত হয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার রোহিঙ্গা সমস্যাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ ড.খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সহ সরকারের উচ্চপদস্থ অনেকে।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও রোহিঙ্গা ইস্যু বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই সম্মেলনে থাকছে পাঁচটি অধিবেশন।

২৫ আগস্ট (সোমবার) সকালে সম্মেলনের মূল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বিমানযোগে সংক্ষিপ্ত এক সফরে কক্সবাজার আসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সফর ও আলোচিত এই সম্মেলন ঘিরে কক্সবাজারে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,’ অস্ত্র আইন ১৮৭৮-এর ধারা ১৭(ক) (১) অনুযায়ী জেলার সব বৈধ আগ্নেয়াস্ত্রধারীকে নিজ নিজ থানায় অস্ত্র জমা দিতে হবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

একই সঙ্গে জেলা প্রশাসনের বিশেষ নির্দেশনায় সাধারণ জনগণকে নিরাপত্তা ব্যবস্থায় সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। অন্যদিকে এই আয়োজন’কে আগামী ৩০ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিতব্য রোহিঙ্গা সংকট সংক্রান্ত উচ্চ পর্যায়ের সম্মেলন পূর্ববর্তী প্রস্তুতিমূলক আয়োজন হিসেবে দেখছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ২১ আগস্ট মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয় – বিদেশি কূটনীতিক, বিশেষজ্ঞ, রোহিঙ্গা প্রতিনিধি সহ সংশ্লিষ্টদের অংশগ্রহণে এই সম্মেলনে রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন এবং টেকসই সমাধানের উপায়, তহবিল সংগ্রহ, রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি সহ রোহিঙ্গা ইস্যু ভিত্তিক বিভিন্ন বিষয়ে পর্যালোচনা করা হবে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান জানান,’ রোহিঙ্গাদের মানবিক সংকট আন্তর্জাতিক ফোরামে তুলে ধরা অনেক কষ্টকর। এ সম্মেলনে রোহিঙ্গারা সরাসরি তাদের বক্তব্য তুলে ধরতে পারবেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2