লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

নড়াগাতীর গ্রাম রামপুরা: পারিবারিক কলহে দুইজন গুরুতর আহত, বাবা–ছেলে আটক

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

বিশেষ প্রতিনিধিঃ চৌধুরী জুয়েল রানা 

নড়াইলের নড়াগাতী থানার গ্রাম রামপুরা শনিবার (১২ অক্টোবর) দুপুর ২টার দিকে পারিবারিক কলহের জেরে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুইজন গুরুতর আহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ৬০ বছর বয়সী বাবলু খান তাঁর স্ত্রী মোসাঃ আঞ্জুমান ওরফে পপিকে মারধর করতে গেলে, পপি দৌড়ে গিয়ে প্রতিবেশী লাভলু খান ওরফে লাবু এর বাড়িতে আশ্রয় নেন। এই সময় বাবলু খানের ছেলে সাজ্জাদুল আলম খাঁন ওরফে বাপ্পি ডাশা নিয়ে লাভলু খানের উপর আঘাত করেন। প্রতিরোধ করতে গিয়ে লাভলু খান হাসুয়া নিয়ে এসে বাবলু খানকে মারাত্মক জখম করেন। পাশাপাশি তাঁর ছেলে রাব্বি খান উপস্থিত হয়ে বাপ্পির উপর কোপ দিয়ে গুরুতর আহত করেন।

আহতদের প্রথমে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। বর্তমানে তারা অপারেশন থিয়েটারে চিকিৎসাধীন।

পুলিশ সূত্রে জানা গেছে, সংঘর্ষে অংশ নেওয়া বাবা–ছেলেকে প্রথমে পুঠিমারি গ্রামের আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে থাকতে দেখা যায়। পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে এবং বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নড়াইলের পুলিশ সুপার রবিউল ইসলামের নির্দেশে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় উপপরিদর্শক (এসআই) মুরাদ হোসেন, এসআই আজিজুর রহমান, পিএসআই ইমরান হোসেন ও এসআই জাহাঙ্গীর আলম অভিযান চালিয়ে লাভলু খান ও রাব্বি খানকে থানায় নিয়ে আসেন। এছাড়া ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে দুটি বাশের হাতলযুক্ত লোহার সড়কি ও একটি কাঠের হাতলযুক্ত লোহার হাসুয়া।

ওসি আশিকুর রহমান বলেন, “পারিবারিক কলহের ঘটনায় সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দেশীয় অস্ত্রসহ দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। এলাকা শান্ত রয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

গ্রামবাসীরা জানান, পারিবারিক কলহের ঘটনায় আজকের মারামারির ঘটনা ঘটেছে। তারা প্রশাসনের কাছে আহতদের সুষ্ঠু চিকিৎসা এবং এলাকায় শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2