লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ বাপার ইবিটি কার্যক্রমে প্রশিক্ষণ পেল ৪৬ হাজার মানুষ।

জয়পুরহাটে বিসিআইসি সার ডিলারদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন: দৈনিক ভোরের কথা

জয়পুরহাট প্রতিনিধিঃ শীতল চন্দ্র 

জয়পুরহাট, ২০ অক্টোবর, ২৫ :

ডিলার নিয়োগ ও বিপনন নীতিমালা ২০২৫ খসড়া অনুমোদন স্থগিত ও বিদ্যমান ২০০৯ নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের দাবিতে জয়পুরহাটে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বিসিআইসি’র সার ডিলাররা। সোমবার বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ ফার্টিলাইজার এসোসিয়েশন (বিএফএ) জয়পুরহাট জেলা ইউনিটের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন করে হয়। পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেন বিএফএ নেতৃবৃন্দ।

ফার্টিলাইজার এসোসিয়েশনের সভাপতি রওনকুল ইসলাম টিপু চৌধুরীর সভাপতিত্বে এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সহ-সভাপতি বেলাল হোসেন মন্ডল,  সুকুমার কন্ডু, সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম কমল, যুগ্ম-সাধারণ সম্পদক মিজানুর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মেহেদী, প্রচার সম্পাদক রুহুল আমিন ডালিম, বিসিআইসি সার ডিলার বজলুর রশিদ মন্টু, ইসমাইল হোসেন টুকু ও আব্দুল হাসিব।

মানববন্ধনে বক্তারা কৃষি মন্ত্রণালয় কর্তৃক গত ৩০-০৯-২০২৫ইং তারিখে সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যমান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিখে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণে দাবি জানিয়েছেন।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরীর নিকট স্মারকলিপি জমাদেন বিএফএ এর নেতৃবৃন্দ।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2