লোড হচ্ছে...
আজঃ 08 September 2026 | সময়ঃ
সদ্যপ্রাপ্ত :
ভ্যানগার্ড রূপালী ব্যাংক ফান্ডের কাঠামো বদল, এসজিএমের তারিখ ঘোষণা প্রাইম ব্যাংকের শেয়ার হস্তান্তর সিভিও পেট্রোকেমিক্যালের কারখানা বন্ধ বোর্ড সভার তারিখ জানিয়েছে জিপিএইচ ইস্পাত নতুন ওয়েবসাইট চালু করল বিএসইসি দণ্ড পাওয়া ২০ কর্মকর্তার শাস্তি রাষ্ট্রপতির আদেশে মওকুফ শেয়ারবাজারে বড় ধস, নিয়ন্ত্রক সংস্থার নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ বিনিয়োগকারীরা এস আলম-সংশ্লিষ্ট ২৪ প্রতিষ্ঠানের ইসলামী ব্যাংক শেয়ার আটকে দিলেন আদালত লোকসানের ধারা অব্যাহত, নতুন অর্থবছরেও উন্নতি নেই তিতাস গ্যাসে সূচকের পতনে চলছে লেনদেন সিটি ব্যাংকের লেনদেন বন্ধ আজ লেনদেন নিষ্পত্তিতে মেঘনা কনডেন্সডের ৫০০ শেয়ার কিনবে ডিএসই ‎আমরা নেটওয়ার্কের তৃতীয় প্রান্তিক প্রকাশ আমরা নেটওয়ার্কের লভ্যাংশ ঘোষণা প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহে বড় উল্লম্ফন, বেড়েছে ৫.২৬ বিলিয়ন ডলার শেয়ারবাজারে ভালো কোম্পানি আনতে ডাইরেক্ট লিস্টিংয়ের পথে বিএসইসি দর বৃদ্ধির শীর্ষে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স দরপতনের শীর্ষে সায়হাম টেক্সটাইল বিএসইসি ও আইডিআরএ সংক্রান্ত দুই বিল সংসদে বিকন ফার্মার কোম্পানি সচিব নিয়োগ

এস আলমকে দেশে এনে শাস্তির দাবী ও ইসলামী ব্যাংকের এমডি কামাল উদ্দীনকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন।

দৈনিক ভোরের কথা ডেস্ক
ছবির ক্যাপশন:

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের সীতাকুণ্ডে বহুল আলোচিত এস আলম গ্রুপের মালিককে দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা এবং ইসলামী ব্যাংকের এএমডি কামাল উদ্দীন জসীমকে বহিষ্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে পৌর সদর এলাকায় “ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম”-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে অংশ নেন ব্যাংকের গ্রাহক, ব্যবসায়ী, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সকাল ১০টায় অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি আবুল হাসেম এবং অনুষ্ঠান পরিচালনা করেন আবুল কাসেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যাংক হোল্ডার আবুল হোসেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন ব্যাংক গ্রাহক মাহমুদ জুয়েল, ডাঃ কামাল উদ্দীন, ডাঃ কামাল উদ্দীন (হোমিও), দেলোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জিয়া উদ্দীন, ব্যবসায়ী কামাল উদ্দিনসহ আরও অনেকে।

বক্তারা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে ইসলামী ব্যাংকের গ্রাহকদের আমানতের টাকা বিভিন্নভাবে লুটপাট করা হয়েছে। পরবর্তীতে এস আলম গ্রুপের হাতে ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দিয়ে প্রায় ৭৫ হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে বলে দাবি করেন তারা। এতে দেশের অন্যতম বৃহৎ শরিয়াহভিত্তিক ব্যাংকটি চরম সংকটের মুখে পড়ে এবং গ্রাহকদের মধ্যে আস্থাহীনতা তৈরি হয়।

বক্তারা আরও বলেন, গণআন্দোলনের মুখে সরকার পরিবর্তনের পর ইসলামী ব্যাংক ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করলেও এখনো ব্যাংকের অভ্যন্তরে “স্বার্থান্বেষী চক্র” সক্রিয় রয়েছে। তারা অভিযোগ করেন, বর্তমান বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ছত্রচ্ছায়ায় এস আলম গ্রুপের অনুগত কিছু কর্মকর্তা ব্যাংকের পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

সভায় বক্তারা বিশেষভাবে ব্যাংকের চেয়ারম্যান ড. জুবায়দুর রহমান ও এএমডি কামাল উদ্দীন জসীমকে অবিলম্বে অপসারণের দাবি জানান। একই সঙ্গে সাবেক এমডি ওমর ফারুক খানকে স্বপদে বহালের মাধ্যমে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনার আহ্বান জানান তারা।

মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইসলামী ব্যাংকের ওপর কোনো ধরনের “অবৈধ হস্তক্ষেপ” কিংবা পুনরায় ব্যাংকটিকে ধ্বংসের ষড়যন্ত্র করা হলে দেশের সাধারণ গ্রাহকদের নিয়ে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

এছাড়াও এস আলম গ্রুপের মালিক সাইফুল ইসলাম মাসুদকে দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে বক্তারা বলেন, “জনগণের কষ্টার্জিত অর্থ লুটপাটকারীদের কোনো ছাড় দেওয়া যাবে না। দেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হলে দোষীদের আইনের আওতায় আনতেই হবে।”

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবিসংবলিত স্লোগান দেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

ad728
কমেন্ট বক্স

নিউজটি শেয়ার করুন...

এ জাতীয় আরো খবর...
---------------------------------------------------------------------
20251001-014759
---------------------------------------------------------------------
img140-3
---------------------------------------------------------------------
img12-2